২২/৭৮. অধ্যায়ঃ

মাসে দশদিন সওম পালন করা এবং এ বিষয়ে 'আবদুল্লাহ ইবনু 'আম্র (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের বর্ণনায় শব্দগত পার্থক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪০১

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، سَمِعْتُ عَطَاءً، يَقُولُ: إِنَّ أَبَا الْعَبَّاسِ الشَّاعِرَ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: بَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَصُومُ أَسْرُدُ الصَّوْمَ، وَأُصَلِّي اللَّيْلَ، فَأَرْسَلَ إِلَيْهِ، وَإِمَّا لَقِيَهُ قَالَ: «أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ وَلَا تُفْطِرُ، وَتُصَلِّي اللَّيْلَ، فَلَا تَفْعَلْ، فَإِنَّ لِعَيْنِكَ حَظًّا، وَلِنَفْسِكَ حَظًّا، وَلِأَهْلِكَ حَظًّا، وَصُمْ وَأَفْطِرْ، وَصَلِّ وَنَمْ، وَصُمْ مِنْ كُلِّ عَشَرَةِ أَيَّامٍ يَوْمًا وَلَكَ أَجْرُ تِسْعَةٍ»، قَالَ: إِنِّي أَقْوَى لِذَلِكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «صُمْ صِيَامَ دَاوُدَ إِذًا» قَالَ: وَكَيْفَ كَانَ صِيَامُ دَاوُدَ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: «كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَلَا يَفِرُّ إِذَا لَاقَى»، قَالَ: وَمَنْ لِي بِهَذَا يَا نَبِيَّ اللَّهِ---[حكم الألباني] صحيح الإسناد ق نحوه دون قوله قال ومن لي

আব্দুল্লাহ ইব্ন আমর ইব্ন আস (রাঃ) হতে বর্ণিতঃ

নাবী (ﷺ)-এর কাছে সংবাদ পৌঁছল যে, আমি সবসময় সাওম পালন করি এবং সারা রাত সালাত আদায় করি। তখন তিনি (ﷺ) তাঁর কাছে সংবাদ পাঠালেন কিংবা তিনি তাঁর সাথে সাক্ষাত করলেন। তিনি (ﷺ) বললেন, আমাকে জানানো হয়েছে যে, তুমি সবসময় সাওম পালন কর; সাওম ভঙ্গ কর না এবং সারা রাত সালাত আদায় কর। তুমি এমন করবে না। কেননা, তোমার ওপর তোমার চোখের হক রয়েছে। তোমার ওপর তোমার শরীরের হক রয়েছে। তোমার ওপর তোমার স্ত্রীর হক রয়েছে। তুমি কখনো কখনো সাওম পালন করবে। আবার কখনো সাওম ভঙ্গও করে ফেলবে এবং রাতের কিছু সময় সালাত আদায় করবে। কিছু সময় ঘুমাবে। তুমি প্রত্যেক দশ দিনে একদিন সাওম পালন করবে, তাহলে তোমার জন্য বাকী নয় দিনের সওয়াবও লেখা হবে।আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি তো এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তাহলে তুমি দাউদ (আঃ)-এর সাওম পালন কর। আমি বললাম, দাউদ (আঃ)-এর সাওম কিরূপ ছিল হে আল্লাহর রসূল? তিনি বলেন, দাউদ (আঃ) একদিন সাওম পালন করতেন আর তিনি একদিন সাওম ত্যাগ করতেন। আর তিনি শত্রুর সাক্ষাতে পলায়ন করতেন না। আমি বললাম, হে আল্লাহর নাবী! আমার সেই শক্তি কোথায়?

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন