২২/৮৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৪১৪ - সাওম [রোযা]
প্রত্যেক মাসে তিনদিন সওম কিভাবে পালন করবে এবং এ বিষয়ে রিওয়ায়াতকারীদের বর্ণনার পার্থক্য।
সুনানে আন-নাসায়ী : ২৪১৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৪১৪
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ شَرِيكٍ، عَنْ الْحُرِّ بْنِ صَيَّاحٍ، عَنْ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، يَوْمَ الِاثْنَيْنِ مِنْ أَوَّلِ الشَّهْرِ، وَالْخَمِيسِ الَّذِي يَلِيهِ، ثُمَّ الْخَمِيسِ الَّذِي يَلِيهِ»---[حكم الألباني] صحيح لغيره
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রতি মাসে তিনদিন করে সাওম পালন করতেন। মাসের প্রথম সপ্তাহে সোমবার, তার পরবর্তী সপ্তাহে বৃহস্পতিবার এবং তার পরবর্তী সপ্তাহে বৃহস্পতিবার।
