২২/৮৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৪১৮ - সাওম [রোযা]
প্রত্যেক মাসে তিনদিন সওম কিভাবে পালন করবে এবং এ বিষয়ে রিওয়ায়াতকারীদের বর্ণনার পার্থক্য।
সুনানে আন-নাসায়ী : ২৪১৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৪১৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنْ امْرَأَتِهِ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ الْعَشْرَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»---[حكم الألباني] صحيح بلفظ الخميسين
নবী (ﷺ)-এর কোন স্ত্রী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হজ্জ মাসের নবম তারিখ ('আরাফাহ্ দিবস) এবং প্রত্যেক মাসের তিনদিন, সোমবার এবং বৃহস্পতিবার সাওম পালন করতেন।
