২২/৮৩. অধ্যায়ঃ
প্রত্যেক মাসে তিনদিন সওম কিভাবে পালন করবে এবং এ বিষয়ে রিওয়ায়াতকারীদের বর্ণনার পার্থক্য।
সুনানে নাসাঈ : ২৪১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪১৭
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنْ امْرَأَتِهِ، عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ تِسْعًا مِنْ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَخَمِيسَيْنِ»
আহমদ ইব্ন ইয়াহইয়া (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যিলহজ মাসের নয় দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন সাওম পালন করতেন—মাসের প্রথম সোমবার এবং দুই বৃহস্পতিবার।
