২২/৮৪. অধ্যায়ঃ
মাসে তিনদিন সওম পালন করা প্রসঙ্গে মূসা ইবনু ত্বলহাহ্ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২৪২৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪২৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْنَبٍ قَدْ شَوَاهَا رَجُلٌ، فَلَمَّا قَدَّمَهَا إِلَيْهِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ رَأَيْتُ بِهَا دَمًا، فَتَرَكَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَأْكُلْهَا، وَقَالَ لِمَنْ عِنْدَهُ: «كُلُوا، فَإِنِّي لَوِ اشْتَهَيْتُهَا أَكَلْتُهَا» وَرَجُلٌ جَالِسٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْنُ فَكُلْ مَعَ الْقَوْمِ»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي صَائِمٌ، قَالَ: «فَهَلَّا صُمْتَ الْبِيضَ»، قَالَ: وَمَا هُنَّ؟ قَالَ: «ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ»
মূসা ইব্ন তালহা (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর সামনে একটি ভুনা খরগোশ রেখে বলল, হে আল্লাহর রসূল! আমি এর সাথে রক্ত দেখেছি। তখন রসূলুল্লাহ (ﷺ) খেলেন না, তবে তাঁর সামনে যারা ছিলেন তাদেরকে বললেন, তোমরা খাও। কেননা আমার আগ্রহ থাকলে আমিও খেতাম। এক ব্যক্তি পাশে বসা ছিল। রসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, এসো। সবার সাথে খাও। সে বলল, হে আল্লাহর রসূল! আমি সাওম পালন করছি। তিনি বললেন, তুমি আইয়্যামে বীজের সাওম কেন পালন করলে না? সে বলল, সেগুলো কি? তিনি (ﷺ) বললেন, তের, চৌদ্দ এবং পনেরো তারিখ।
