২২/৮৫. অধ্যায়ঃ
প্রতি মাসে দু'দিন সওম পালন করা
সুনানে নাসাঈ : ২৪৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৩৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنِي سَيْفُ بْنُ عُبَيْدِ اللَّهِ، مِنْ خِيَارِ الْخَلْقِ، قَالَ: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ، عَنْ أَبِي نَوْفَلِ بْنِ أَبِي عَقْرَبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّوْمِ، فَقَالَ: «صُمْ يَوْمًا مِنَ الشَّهْرِ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، زِدْنِي زِدْنِي، قَالَ: «تَقُولُ يَا رَسُولَ اللَّهِ زِدْنِي زِدْنِي، يَوْمَيْنِ مِنْ كُلِّ شَهْرٍ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، زِدْنِي زِدْنِي إِنِّي أَجِدُنِي قَوِيًّا، فَقَالَ: زِدْنِي زِدْنِي، أَجِدُنِي قَوِيًّا، فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ لَيَرُدُّنِي، قَالَ: «صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»
আৰু আকরাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ (ﷺ)-কে একবার [নফল] সাওম সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি (ﷺ) বললেন, তুমি প্রতি মাসে এক দিন সাওম পালন কর। আমি বললাম, হে আল্লাহর রসূল (ﷺ)! আমার জন্য আরো বাড়িয়ে দিন। আরো বাড়িয়ে দিন। তিনি (ﷺ) বললেন, তুমি বলছ, আমার জন্য আরো বাড়িয়ে দিন, আরো বাড়িয়ে দিন। (ঠিক আছে তাহলে) প্রতি মাসে দু'দিন? আমি বললাম, হে আল্লাহর রসূল (ﷺ)! আমাকে আর একটু বাড়িয়ে দিন, আর একটু বাড়িয়ে দিন, আমি এর চেয়েও অধিক সামর্থ্য রাখি। তিনি (ﷺ) বললেন, “আমাকে আর একটু বাড়িয়ে দিন, আর একটু বাড়িয়ে দিন, আমি এর চেয়েও অধিক সামর্থ্য রাখি।” এ কথা বলে রসূলুল্লাহ (ﷺ) চুপ হয়ে গেলেন। আমি ভাবলাম যে, তিনি (ﷺ) নিশ্চয়ই আমার আবেদনে প্রত্যাখ্যান করবেন। তিনি (ﷺ) বললেন, তুমি প্রতি মাসে তিন দিন সাওম পালন কর।
