২২/৮৫. অধ্যায়ঃ

প্রতি মাসে দু'দিন সওম পালন করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৩৪

أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ، عَنْ أَبِي نَوْفَلِ بْنِ أَبِي عَقْرَبٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّوْمِ، فَقَالَ: «صُمْ يَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ» وَاسْتَزَادَهُ، قَالَ: بَأبِى أَنْتَ وَأُمِّي أَجِدُنِي قَوِيًّا، فَزَادَهُ، قَالَ: «صُمْ يَوْمَيْنِ مِنْ كُلِّ شَهْرٍ»، فَقَالَ: بَأبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَجِدُنِي قَوِيًّا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي أَجِدُنِي قَوِيًّا، إِنِّي أَجِدُنِي قَوِيًّا، فَمَا كَادَ أَنْ يَزِيدَهُ، فَلَمَّا أَلَحَّ عَلَيْهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»

আবূ আকরাব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ)-কে [নফল] সাওম সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি (ﷺ) বললেন, তুমি প্রতি মাসে একদিন সাওম পালন কর। তিনি রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আরো সময় বাড়ানোর আবেদন করে বললেন, আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান হোক। আমি আরো অধিক সামর্থ্য রাখি। তখন রসূলুল্লাহ (ﷺ) আরো বাড়িয়ে দিলেন। তিনি (ﷺ) বললেন, তুমি প্রতি মাসে দুইদিন সাওম পালন কর। তখন তিনি বললেন, হে আল্লাহর রসূল! আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান হোক। আমি আরো বেশি সামর্থ্য রাখি। রসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তো এর চেয়েও বেশি সাওম পালনের সামর্থ্য রাখি। আমি তো এর চেয়েও বেশি সামর্থ্য রাখি! রসূলুল্লাহ (ﷺ) তার জন্য বাড়াতেই চাচ্ছিলেন না। যখন তিনি রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বারবার মিনতি করতে থাকলেন তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি প্রতি মাসে তিনদিন করে সাওম পালন কর।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন