২৩/১৯. অধ্যায়ঃ
অলংকারের যাকাত
সুনানে নাসাঈ : ২৪৭৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৭৯
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ امْرَأَةً مِنْ أَهْلِ الْيَمَنِ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِنْتٌ لَهَا، فِي يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَتُؤَدِّينَ زَكَاةَ هَذَا؟» قَالَتْ: لَا، قَالَ: «أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ»، قَالَ: فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: هُمَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আমর ইব্ন শু’আয়ব তার পিতা তার (রাঃ) দাদা হতে বর্ণিতঃ
এক ইয়ামানি মহিলা এবং তার কন্যা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলো। তার কন্যার হাতে স্বর্ণের দুটি পুরু কাঁকন ছিল। তিনি (ﷺ) বললেন, তুমি কি এগুলোর যাকাত আদায় কর? সে বলল, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি এটা পছন্দ কর যে, আল্লাহ তা‘আলা কেয়ামতের দিন তোমাকে এ দু’টির পরিবর্তে দুটি আগুনের কাঁকন পরাবেন?রাবী বলেন, তখন সে দুটি খুলে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে রেখে দিয়ে বলল যে, এ দুটিই আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ)-এর জন্য।
