২৩/৮২. অধ্যায়ঃ

আত্মীয়-স্বজনকে দান করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৮৩

أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللَّهِ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنِّسَاءِ: «تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ» قَالَتْ: وَكَانَ عَبْدُ اللَّهِ خَفِيفَ ذَاتِ الْيَدِ، فَقَالَتْ لَهُ: أَيَسَعُنِي أَنْ أَضَعَ صَدَقَتِي فِيكَ وَفِي بَنِي أَخٍ لِي يَتَامَى، فَقَالَ عَبْدُ اللَّهِ: سَلِي عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا عَلَى بَابِهِ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهَا: زَيْنَبُ تَسْأَلُ عَمَّا أَسْأَلُ عَنْهُ، فَخَرَجَ إِلَيْنَا بِلَالٌ، فَقُلْنَا لَهُ: انْطَلِقْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلْهُ عَنْ ذَلِكَ، وَلَا تُخْبِرْهُ مَنْ نَحْنُ، فَانْطَلَقَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَنْ هُمَا؟» قَالَ: زَيْنَبُ قَالَ: «أَيُّ الزَّيَانِبِ؟» قَالَ: زَيْنَبُ امْرَأَةُ عَبْدِ اللَّهِ وَزَيْنَبُ الْأَنْصَارِيَّةُ قَالَ: " نَعَمْ، لَهُمَا أَجْرَانِ: أَجْرُ الْقَرَابَةِ، وَأَجْرُ الصَّدَقَةِ "

যয়নাব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের উদ্দেশ করে বলেন: তোমরা সাদাকা কর, তা তোমাদের অলংকার হলেও। রাবী বলেন, আবদুল্লাহ দরিদ্র ছিলেন, আমি তাঁকে বললাম, আমার সদকা আপনাকে এবং আমার ইয়াতীম ভাতিজাকে দেওয়ার সুযোগ আছে কি? আবদুল্লাহ (রাঃ) বললেন: তুমি এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস কর।তিনি (যায়নাব (রাঃ)) বলেন, তখন আমি নবী (ﷺ)-এর কাছে এসে দেখলাম তাঁর দরজার সামনে যায়নাব নামের আরেকজন আনসারী মহিলা দাঁড়িয়ে আছেন এবং আমি যে বিষয়ে প্রশ্ন করতে এসেছি তিনিও সে বিষয়েই প্রশ্ন করছেন। আমাদের কাছে বিলাল (রাঃ) এলেন, আমরা তাঁকে বললাম, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ ব্যাপারে জিজ্ঞেস করুন। আর আমরা কারা তা তাঁকে বলবেন না।তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তারা কারা? বিলাল (রাঃ) বললেন, যায়নাব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: কোন যায়নাব? তিনি বললেন, আবদুল্লাহ (রাঃ)-এর স্ত্রী এবং আনসারী যায়নাব। তিনি বললেন, হ্যাঁ; তাদের জন্য দুটি সাওয়াব রয়েছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার এবং দান করার সাওয়াব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন