৫/২৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৬৫৮ - খেজুর দিয়ে ইফতার ও আত্মীয়কে সদকা

আত্মীয়-স্বজনদের যাকাত দেয়া

খেজুর দিয়ে ইফতার ও আত্মীয়কে সদকার ফজিলত

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৬৫৮

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ عَمِّهَا، سَلْمَانَ بْنِ عَامِرٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ قَالَ " إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنَّهُ بَرَكَةٌ فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَالْمَاءُ فَإِنَّهُ طَهُورٌ ". وَقَالَ " الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَهِيَ عَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ ".قَالَ وَفِي الْبَابِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَلْمَانَ بْنِ عَامِرٍ حَدِيثٌ حَسَنٌ . وَالرَّبَابُ هِيَ أُمُّ الرَّائِحِ بِنْتُ صُلَيْعٍ. وَهَكَذَا رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَاصِمٍ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنِ الرَّبَابِ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَ هَذَا الْحَدِيثِ. وَرَوَى شُعْبَةُ عَنْ عَاصِمٍ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ. وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ الرَّبَابِ. وَحَدِيثُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ عُيَيْنَةَ أَصَحُّ . وَهَكَذَا رَوَى ابْنُ عَوْنٍ وَهِشَامُ بْنُ حَسَّانَ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنِ الرَّبَابِ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ .

সালমান ইবনু 'আমির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কোন লোক ইফতার করে, সে যেন খেজুর দিয়ে ইফতার করে। কেননা, এতে বারকাত আছে। যদি সে খেজুর না পায় তবে যেন পানি দিয়ে ইফতার করে। কেননা, পানি হল পবিত্র। -যঈফ, সঠিক হল রাসূলুল্লাহ (ﷺ)-এর কর্ম (নির্দেশ নয়), ইবনু মা-জাহ (১৬৯৯)। তিনি আরো বলেছেনঃ গরীবদের দান-খায়রাত করা শুধু দান বলেই গণ্য হয়; কিন্তু আত্মীয়-স্বজনকে দান করলে তা দানও হয় এবং আত্মীয়তাও রক্ষা করা হয় (তাই সাওয়াবও দ্বিগুণ)।

আবদুল্লাহ ইবনু মাসঊদের স্ত্রী যাইনাব, জা-বির ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন। বর্ণনাকারী আর-রাবাব হলেন সুলাই'এর কন্যা উম্মুর রায়িহ্‌। এ ভাবেই সুফিয়ান সাওরী বর্ণনা করেছেন আসিম হতে, তিনি হাফসা বিনতু সীরীন হতে, তিনি আর-রাবাব হতে। আর শুবা বর্ণনা করেছেন আসিম হতে, তিনি হাফসা বিনতু সীরীন হতে, তিনি সালমান ইবনু আমির হতে। শুবা আর-রাবাব-এর উল্লেখ করেন নাই। এর মধ্যে সুফিয়ান সাওরী ও ইবনু উআইনার বর্ণনাটি বেশি সহীহ। ইবনু আউন এবং হিশাম ইবনু হাস্‌সান বর্ণনা করেছেন হাফসা বিনতু সীরীন হতে, তিনি আর-রাবাব হতে, তিনি সালমান ইবনু আমির হতে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৬৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুটি সহজ ও গুরুত্বপূর্ণ শিক্ষা একসঙ্গে এসেছে। প্রথম অংশে বলা হয়েছে, রোজাদার ইফতারের সময় খেজুর পেলে খেজুর দিয়ে ইফতার করবে, কারণ এতে বরকত রয়েছে। খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে, কারণ পানি পবিত্র। এতে ইফতারকে সহজ রাখার শিক্ষা পাওয়া যায়। দ্বিতীয় অংশে সদকার প্রাপক নিয়ে বলা হয়েছে, একজন দরিদ্র মানুষকে দান করলে তা সদকা হিসেবে গণ্য হয়। আর কোনো অভাবী আত্মীয়কে দান করলে দুটি দিক একসঙ্গে পূরণ হয়—সদকা করা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তাই সহায়তার যোগ্য আত্মীয় থাকলে তার প্রয়োজনও বিবেচনা করা উচিত। তবে হাদিসটি সব আত্মীয়কে দানের যোগ্য বলছে না; বক্তব্যটি দরিদ্র ও সহায়তার প্রয়োজন আছে এমন আত্মীয়ের সঙ্গে সম্পর্কিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খেজুর পাওয়া গেলে তা দিয়ে ইফতার করার নির্দেশ রয়েছে।
  • খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করা যায়।
  • দরিদ্রকে দেওয়া সাহায্য সদকা হিসেবে গণ্য হয়।
  • অভাবী আত্মীয়কে দান করলে সদকা ও আত্মীয়তা রক্ষা—দুটি কাজ হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন