২৩/২৭. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহর বাণী: "...এবং খারাপ বস্তু দান করার নিয়্যাত করো না...।” (সূরাহ্ আল বাক্বারাহ্ ২: ২৬৭)
সুনানে নাসাঈ : ২৪৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৯৩
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا يَحْيَى، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنِي صَالِحُ بْنُ أَبِي عَرِيبٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ الْخَضْرَمِيِّ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِيَدِهِ عَصًا وَقَدْ عَلَّقَ رَجُلٌ قِنْوَ حَشَفٍ، فَجَعَلَ يَطْعَنُ فِي ذَلِكَ الْقِنْوِ، فَقَالَ: «لَوْ شَاءَ رَبُّ هَذِهِ الصَّدَقَةِ تَصَدَّقَ بِأَطْيَبَ مِنْ هَذَا، إِنَّ رَبَّ هَذِهِ الصَّدَقَةِ يَأْكُلُ حَشَفًا يَوْمَ الْقِيَامَةِ»
আউফ ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন বের হলেন তখন তাঁর হাতে একটি লাঠি ছিল। এক লোক এক ছড়া খারাপ খেজুর লটকিয়ে রেখেছিল। তিনি (ﷺ) লাঠি দ্বারা তাতে গুঁতো দিচ্ছিলেন এবং বলছিলেন, এ সদাকা যদি মালিক ইচ্ছা করত তবে এর চেয়ে ভাল খেজুর সদাকা করতে পারত। এ সদাকার মালিক কেয়ামতের দিন এ রকম খারাপ খেজুরই খাবে।
