২৩/২৯. অধ্যায়ঃ
মধুর যাকাত
সুনানে নাসাঈ : ২৪৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৯৯
أَخْبَرَنِي الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ، عَنْ مُوسَى بْنِ أَعْيَنَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: «جَاءَ هِلَالٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُشُورِ نَحْلٍ لَهُ، وَسَأَلَهُ أَنْ يَحْمِيَ لَهُ وَادِيًا يُقَالُ لَهُ سَلَبَةُ، فَحَمَى لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ الْوَادِيَ» فَلَمَّا وَلِيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، كَتَبَ سُفْيَانُ بْنُ وَهْبٍ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ يَسْأَلُهُ، فَكَتَبَ عُمَرُ، إِنْ أَدَّى إِلَيَّ مَا كَانَ يُؤَدِّي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عُشْرِ نَحْلِهِ فَاحْمِ لَهُ سَلَبَةَ ذَلِكَ، وَإِلَّا فَإِنَّمَا هُوَ ذُبَابُ غَيْثٍ يَأْكُلُهُ مَنْ شَاءَ "
আমর ইব্ন শু’আয়ব (রাঃ) হতে বর্ণিতঃ
হিলাল (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তার কিছু মধুর উশর নিয়ে আসলেন এবং “সালাবা” নামক উপত্যকা তাঁর তত্ত্বাবধানে ছেড়ে দিতে আবেদন জানাল। রাসূলুল্লাহ (ﷺ) তা তার তত্ত্বাবধানে দিলেন।যখন উমর (রাঃ) খলীফা হলেন, তখন সুফিয়ান ইবনু ওহব উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর কাছে এ সম্পর্কে জিজ্ঞেস করে লিখে পাঠালেন। উমর ইবনুল খাত্তাব (রাঃ) [উত্তরে] লিখলেন, সে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে মধুর যে উশর প্রদান করত তা যদি আমার কাছেও প্রদান করে তাহলে “সালাবা” তার তত্ত্বাবধানেই রেখে দাও। অন্যথায় তা ফুলে ফুলে বিচরণকারী মধুমক্ষিকা। যার ইচ্ছা সে-ই খেতে পারবে।
