২৩/২৮. অধ্যায়ঃ
খনিজ দ্রব্যের যাকাত প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২৪৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৯৮
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَنْبَأَنَا مَنْصُورٌ، وَهِشَامٌ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبِئْرُ جُبَارٌ، وَالْعَجْمَاءُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمْسُ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কুয়ায় (পড়ে মৃত্যুতে) ক্ষতিপূরণ নেই, চতুষ্পদ জন্তুর (আঘাতজনিত মৃত্যুতে) ক্ষতিপূরণ নেই, খনিতে (পড়ে মৃত্যুতে) কাফফারা নেই আর মাটির তলায় প্রাপ্ত খনিজ সম্পদে এক-পঞ্চমাংশ যাকাত দিতে হবে।
