২৩/২৮. অধ্যায়ঃ
খনিজ দ্রব্যের যাকাত প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২৪৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৯৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدٍ، وَأَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «جُرْحُ الْعَجْمَاءِ جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمْسُ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: চতুষ্পদ জন্তুর আঘাতজনিত মৃত্যুতে ক্ষতিপূরণ নেই। কুয়ায় (পড়ে মৃত্যুবরণ করলে) ক্ষতিপূরণ নেই, খনিতে (পড়ে মৃত্যুবরণ করলে তার কোনো) ক্ষতিপূরণ নেই এবং মাটির তলায় প্রাপ্ত সম্পদে (খনিজ দ্রব্যে) এক-পঞ্চমাংশ (যাকাত ওয়াজিব হবে)।
