২৩/৩৩. অধ্যায়ঃ
রমাযানের যাকাত শুধুমাত্র মুসলিমদের ওপর ওয়াজিব, যিম্মিদের ওপর নয়
সুনানে নাসাঈ : ২৫০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫০৪
أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْحُرِّ وَالْعَبْدِ، وَالذَّكَرِ وَالْأُنْثَى، وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنَ الْمُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক মুসলিম স্বাধীন, গোলাম, পুরুষ, নারী, অপ্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওপর এক সা’ করে খেজুর অথবা এক সা’ করে যব সদাকাতুল ফিতররূপে ফরজ করেছেন এবং এটাও আদেশ করেছেন যে, তা যেন লোকজন সালাতে যাওয়ার পূর্বেই আদায় করে দেয়া হয়।
