১/১৬১. অধ্যায়ঃ
গোসলের জায়গা ত্যাগ করে অন্য জায়গায় পা ধৌত করা
সুনানে নাসাঈ : ২৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৩
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا عِيسَى، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: حَدَّثَتْنِي خَالَتِى مَيْمُونَةُ قَالَتْ: " أَدْنَيْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلَهُ مِنَ الْجَنَابَةِ، فَغَسَلَ كَفَّيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ بِيَمِينِهِ فِي الْإِنَاءِ فَأَفْرَغَ بِهَا عَلَى فَرْجِهِ، ثُمَّ غَسَلَهُ بِشِمَالِهِ، ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ الْأَرْضَ فَدَلَكَهَا دَلْكًا شَدِيدًا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ أَفْرَغَ عَلَى رَأْسِهِ ثَلَاثَ حَثَيَاتٍ مِلْءَ كَفِّهِ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى عَنْ مَقَامِهِ، فَغَسَلَ رِجْلَيْهِ. قَالَتْ: ثُمَّ أَتَيْتُهُ بِالْمِنْدِيلِ فَرَدَّهُ "
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমার খালা মায়মূনা (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর অপবিত্রতার গোসলের সময় তাঁর কাছে পানি এগিয়ে দিলাম। তিনি দুইবার কি তিনবার উভয় হাত (কজি পর্যন্ত) ধুলেন, তারপর তাঁর ডান হাত পাত্রে প্রবেশ করালেন। ঐ হাত দিয়ে তাঁর লজ্জাস্থানে পানি ঢাললেন এবং বাম হাত দিয়ে তা ধুলেন। তারপর বাম হাত মাটিতে রেখে তা উত্তমরূপে ঘষলেন। তারপর সালাতের ওজুর মতো ওজু করলেন। এরপর অঞ্জলি ভরে তিন অঞ্জলি পানি মাথায় দিলেন। তারপর সমস্ত শরীর ধুলেন। এরপর গোসলের জায়গা হতে সরে উভয় পা ধুলেন। পরিশেষে আমি তাঁর কাছে রুমাল নিয়ে গেলে তিনি তা ফিরিয়ে দিলেন।
