২৩/৫৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৫৩৬ - প্রয়োজন বুঝে দান
কেউ অভাবগ্রস্ত অবস্থায় দান করলে তা কি তাকে ফিরিয়ে দেয়া হবে?
জুমার দিনে সদকা: অভাবীর প্রয়োজন বুঝে সাহায্য
সুনানে আন-নাসায়ী : ২৫৩৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৫৩৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، عَنْ عِيَاضٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ» ثُمَّ جَاءَ الْجُمُعَةَ الثَّانِيَةَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ» ثُمَّ جَاءَ الْجُمُعَةَ الثَّالِثَةَ، فَقَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ» ثُمَّ قَالَ: «تَصَدَّقُوا» فَتَصَدَّقُوا، فَأَعْطَاهُ ثَوْبَيْنِ ثُمَّ قَالَ: «تَصَدَّقُوا» فَطَرَحَ أَحَدَ ثَوْبَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَمْ تَرَوْا إِلَى هَذَا، أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ بِهَيْئَةٍ بَذَّةٍ فَرَجَوْتُ أَنْ تَفْطِنُوا لَهُ، فَتَتَصَدَّقُوا عَلَيْهِ، فَلَمْ تَفْعَلُوا، فَقُلْتُ: تَصَدَّقُوا، فَتَصَدَّقْتُمْ فَأَعْطَيْتُهُ ثَوْبَيْنِ، ثُمَّ قُلْتُ: تَصَدَّقُوا، فَطَرَحَ أَحَدَ ثَوْبَيْهِ، خُذْ ثَوْبَكَ، وَانْتَهَرَهُ»---[حكم الألباني] حسن الإسناد
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি জুমু'আর দিনে মসজিদে প্রবেশ করল, তখন রাসূলুল্লাহ (সাঃ) খুত্ববাহ্ দিচ্ছিলেন। তিনি (সাঃ)) বললেন, তুমি দু'রাক'আত সালাত আদায় করে নাও। তারপর সে দ্বিতীয় জুমু'আতেও এলো। তখনও নবী (সাঃ) খুত্ববাহ্ দিচ্ছিলেন। তিনি (সাঃ)) বললেন, তুমি দু' রাক্'আত সালাত আদায় করে নাও। তৃতীয় জুমু'আতেও সে এলো। তিনি। (সাঃ)) বললেন, তুমি দু'রাক্'আত সালাত আদায় করে নাও। এরপর বললেন, তোমরা সদাক্বাহ্ কর! তোমরা সদাক্বাহ্ কর। আর তিনি (সাঃ) তাকে দু'টি দান করলেন। আবার বললেন, তোমরা সদাক্বাহ্ কর! তখন সে তার দু'টি কাপড়ের একটি দিয়ে [সদাক্বাহ্ করে] দিল।এরপর রাসূলুল্লাহ (সাঃ) বললেন, তোমরা কি এ ব্যক্তিকে দেখেছো? সে ছিন্ন বস্ত্রে মসজিদে প্রবেশ করেছিল, তখন আমি আশা করেছিলাম যে, তোমরা তার অবস্থার প্রতি লক্ষ্য করে তাকে কিছু সদাক্বাহ্ করবে। কিন্তু তোমরা তা করলে না। তখন আমি বললাম, তোমরা সদাক্বাহ্ কর। তখন তোমরা সদাক্বাহ্ করলে এবং আমি তাকে দু'টি কাপড় দিলাম। এরপর আমি বললাম, তোমরা সদাক্বাহ্ কর। তখন সে তার দু'টি কাপড়ের একটি দিয়ে [সদাক্বাহ্ করে] দিল। [রাসূলুল্লাহ (সাঃ) ঐ ব্যক্তিকে বললেন,] তুমি তোমার কাপড় নিয়ে নাও তাকে [মৃদু] ধমক দিলেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৫৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুমার দিনে মসজিদে আসা এক দরিদ্র মানুষের ঘটনা এসেছে। লোকটি ছিন্ন বস্ত্রে মসজিদে প্রবেশ করেছিল, আর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খুতবা দিচ্ছিলেন। তিনি তাকে দুই রাকাত সালাত আদায় করতে বলেন। কয়েকবার এমন হওয়ার পর নবী (صلى الله عليه وسلم) লোকদের সদাকা করতে বলেন এবং তাঁকে দুইটি কাপড় দেন। পরে আবার সদাকার আহ্বান হলে সেই মানুষ নিজের দুই কাপড়ের একটি দান করতে চাইলে নবী (صلى الله عليه وسلم) তাকে কাপড় ফিরিয়ে নিতে বলেন এবং মৃদু ধমক দেন। এই হাদিস শেখায়, দান শুধু আহ্বান শুনে দেওয়া নয়; কার প্রয়োজন বেশি, সেটিও বুঝতে হয়। যে নিজেই অভাবী, তার প্রয়োজনের জিনিস কেড়ে নেওয়া সদকার উদ্দেশ্য নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খুতবার সময় আসা ব্যক্তিকে দুই রাকাত সালাত পড়তে বলা হয়েছে।
- অভাবীর অবস্থা দেখে সাহায্য করার শিক্ষা আছে।
- যে নিজেই প্রয়োজনগ্রস্ত, তার প্রয়োজনীয় জিনিস ফিরিয়ে দেওয়া হয়েছে।
- সদকায় মানুষের বাস্তব অবস্থা বুঝে কাজ করা দরকার।
