২৩/৫৪. অধ্যায়ঃ
উপরোক্ত হাদীসের ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ২৫৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৩৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَصَدَّقُوا» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ عِنْدِي دِينَارٌ، قَالَ: «تَصَدَّقْ بِهِ عَلَى نَفْسِكَ» قَالَ: عِنْدِي آخَرُ، قَالَ: «تَصَدَّقْ بِهِ عَلَى زَوْجَتِكَ» قَالَ: عِنْدِي آخَرُ، قَالَ: «تَصَدَّقْ بِهِ عَلَى وَلَدِكَ» قَالَ: عِنْدِي آخَرُ، قَالَ: «تَصَدَّقْ بِهِ عَلَى خَادِمِكَ» قَالَ: عِنْدِي آخَرُ، قَالَ: «أَنْتَ أَبْصَرُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা সদাকাহ করতে থাকো। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমার কাছে একটি দীনার আছে? তিনি (ﷺ) বললেন, তুমি তা নিজের জন্য খরচ কর। সে বলল, আমার কাছে আরো একটি দীনার আছে? তিনি (ﷺ) বললেন, তুমি তা তোমার স্ত্রীর জন্য খরচ কর। সে বলল, আমার কাছে আরো একটি দীনার আছে? তিনি (ﷺ) বললেন, তুমি তা তোমার সন্তানের জন্য খরচ কর। সে বলল, আমার কাছে আরো একটি দীনার আছে? তিনি (ﷺ) বললেন, সেটা তোমার বিবেচনাধীন।
