২৩/৫৩. অধ্যায়ঃ
সচ্ছলতা হতে [নিজের প্রয়োজনের অতিরিক্ত জিনিস] দান করা
সুনানে নাসাঈ : ২৫৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৩৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا بَكْرٌ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَيْرُ الصَّدَقَةِ: مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى، وَالْيَدُ الْعُلْيَا، خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ "---[حكم الألباني] حسن صحيح
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন : উত্তম দান হল নিজ সচ্ছলতা অক্ষুণ্ণ রেখে সদাকা করা। উপরের হাত নিচের হাত থেকে উত্তম এবং তোমার পোষ্য থেকে দান করা শুরু করবে।
