২৪/১৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৪২৭ - উপরের হাত ও স্বাবলম্বিতার শিক্ষা

প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকা ব্যতীত সদকা নেই।

وَمَنْ تَصَدَّقَ وَهُوَ مُحْتَاجٌ أَوْ أَهْلُهُ مُحْتَاجٌ أَوْ عَلَيْهِ دَيْنٌ فَالدَّيْنُ أَحَقُّ أَنْ يُقْضَى مِنَ الصَّدَقَةِ وَالْعِتْقِ وَالْهِبَةِ وَهُوَ رَدٌّ عَلَيْهِ لَيْسَ لَهُ أَنْ يُتْلِفَ أَمْوَالَ النَّاسِ وَقَالَ النَّبِيُّ ﷺ مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ إِتْلَافَهَا أَتْلَفَهُ اللَّهُ إِلَّا أَنْ يَكُونَ مَعْرُوفًا بِالصَّبْرِ فَيُؤْثِرَ عَلَى نَفْسِهِ وَلَوْ كَانَ بِهِ خَصَاصَةٌ كَفِعْلِ أَبِي بَكْرٍ ؓ حِينَ تَصَدَّقَ بِمَالِهِ وَكَذَلِكَ آثَرَ الْأَنْصَارُ الْمُهَاجِرِينَ وَنَهَى النَّبِيُّ ﷺ عَنْ إِضَاعَةِ الْمَالِ فَلَيْسَ لَهُ أَنْ يُضَيِّعَ أَمْوَالَ النَّاسِ بِعِلَّةِ الصَّدَقَةِ وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ ؓ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ﷺ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ ﷺ قَالَ أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَرَযে ব্যক্তি সদাকা করতে চায়; অথচ সে নিজেই দরিদ্র বা তার পরিবার-পরিজন অভাবগ্রস্ত অথবা সে ঋণগ্রস্ত, এ অবস্থায় তার জন্য সদাকা করা, গোলাম আযাদ করা ও দান করার চেয়ে ঋণ পরিশোধ করা অধিক কর্তব্য। বরং তা ঋণগ্রস্ত ব্যক্তির নিকট প্রত্যাবর্তনশীল লোকের সম্পদ বিনষ্ট করার অধিকার তার নেই। নবী (ﷺ) বলেন: যে ব্যক্তি বিনষ্ট করার ইচ্ছায় লোকের সম্পদ হস্তগত করে, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন।[ইমাম বুখারী (রহঃ) বলেন,] তবে এ ধরনের ব্যক্তি যদি ধৈর্যশীল বলে পরিচিত হয়, তথা নিজের দারিদ্র্য উপেক্ষা করে অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়, তাহলে সে সদাকা করতে পারে। যেমন আবূ বকর (রাঃ)-এর (অমর) কীর্তি, তিনি সমুদয় সম্পদ সদাকা করে দিয়েছিলেন। তেমনিভাবে আনসারী সাহাবীগণ মুহাজির সাহাবীদেরকে প্রাধান্য দিয়েছিলেন। নবী (ﷺ) সম্পদ বিনষ্ট করতে নিষেধ করেছেন। কাজেই (ঋণ পরিশোধ না করে) সদাকা করার বাহানায় অন্যের সম্পদ বিনষ্ট করার কোনো অধিকার কারো নেই।কা‘ব ইবন মালিক (রাঃ) বলেন, আমি আরয করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার সম্পূর্ণ সম্পদ আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশে সদাকা করতে চাই আমি আমার তাওবার অংশ হিসাবে। তিনি বললেন: তোমার কিছু মাল নিজের জন্য রেখে দিবে। আর এটাই তোমার জন্য শ্রেয়। আমি বললাম, আমি খায়বারে প্রাপ্ত অংশটুকু রেখে দিবো।"

উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম: দান ও স্বাবলম্বিতা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৪২৭

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ‏"‏‏.‏ وَعَنْ وُهَيْبٍ، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ بِهَذَا‏.‏

হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ

উপরের হাত (দাতার হাত) নিচের হাত (গ্রহীতার হাত) অপেক্ষা উত্তম। প্রথমে তাদেরকে দিবে যাদের ভরণ-পোষণের দায়িত্ব তুমি বহন কর। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হতে সদকা করা উত্তম। যে ব্যক্তি (পাপ ও ভিক্ষা করা হতে) পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন এবং যে পরমুখাপেক্ষিতা হতে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন।

সহীহ বুখারী হাদিস ১৪২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে দান, পরিবার এবং আত্মসম্মানের শিক্ষা একসঙ্গে এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। এখানে উপরের হাত বলতে দাতার হাত আর নিচের হাত বলতে গ্রহণকারী বা চাওয়া হাত বোঝানো হয়েছে। এরপর বলা হয়েছে, প্রথমে তাদের দেবে যাদের ভরণ-পোষণের দায়িত্ব তোমার ওপর। আবার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে সদকা করা উত্তম। হাদিসে আরও আছে, যে ব্যক্তি পাপ ও ভিক্ষা থেকে পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখেন; আর যে পরমুখাপেক্ষিতা থেকে বাঁচতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বী করেন। তাই এই হাদিস দানশীলতা যেমন শেখায়, তেমনি আত্মনির্ভরতা এবং নিজের দায়িত্ব পালনের কথাও শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাতা হওয়া গ্রহণকারীর চেয়ে উত্তম অবস্থার শিক্ষা দেয়।
  • নিজের দায়িত্বে থাকা মানুষদের আগে দেওয়া উচিত।
  • প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে সদকা করা উত্তম।
  • ভিক্ষা থেকে বাঁচার ইচ্ছা প্রশংসনীয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন