৯/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৯২৯ - ঈদের সালাত ও নারীদের সদাকা

দু’ ঈদের দিনে নারীদের ঈদগাহে যাওয়া এবং পুরুষদের থেকে পৃথক থেকে খুত্‌বায় শারীক হওয়ার বৈধতা প্রসঙ্গে

ঈদের সালাত খুতবার আগে ও সদাকার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৯২৯

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، - قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، - أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ، عَبَّاسٍ قَالَشَهِدْتُ صَلاَةَ الْفِطْرِ مَعَ نَبِيِّ اللَّهِ ﷺ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ فَكُلُّهُمْ يُصَلِّيهَا قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ يَخْطُبُ قَالَ فَنَزَلَ نَبِيُّ اللَّهِ ﷺ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ حِينَ يُجَلِّسُ الرِّجَالَ بِيَدِهِ ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى جَاءَ النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ فَقَالَ ﴾ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا﴿ فَتَلاَ هَذِهِ الآيَةَ حَتَّى فَرَغَ مِنْهَا ثُمَّ قَالَ حِينَ فَرَغَ مِنْهَا " أَنْتُنَّ عَلَى ذَلِكِ " فَقَالَتِ امْرَأَةٌ وَاحِدَةٌ لَمْ يُجِبْهُ غَيْرُهَا مِنْهُنَّ نَعَمْ يَا نَبِيَّ اللَّهِ لاَ يُدْرَى حِينَئِذٍ مَنْ هِيَ قَالَ " فَتَصَدَّقْنَ " . فَبَسَطَ بِلاَلٌ ثَوْبَهُ ثُمَّ قَالَ هَلُمَّ فِدًى لَكُنَّ أَبِي وَأُمِّي . فَجَعَلْنَ يُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِمَ فِي ثَوْبِ بِلاَلٍ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর এবং আবূ বাক্‌র, ‘উমর ও ‘উসমান (রাঃ)-এর সাথে ঈদুল ফিতরের সালাতে উপস্থিত ছিলাম। তাঁরা সবাই খুত্‌বার আগে সালাত আদায় করেছেন এবং পরে খুত্‌বাহ পাঠ করেছেন। তিনি বলেন, এরপর নবী (ﷺ) (মিম্বার থেকে) অবতরণ করলেন। যখন তিনি হাত দিয়ে ইঙ্গিত করে লোকদের বসিয়ে দিচ্ছিলেন, তা যেন আমি দেখতে পাচ্ছি। অতঃপর তিনি লোকদের মধ্য দিয়ে সামনে অগ্রসর হয়ে মহিলাদের নিকট আসলেন। এ সময় তাঁর সাথে বিলাল (রাঃ) ছিলেন।এরপর তিনি এ আয়াতটুকু পাঠ করলেন: يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا “হে নবী! ঈমানদার মহিলারা আপনার নিকট আসে, তখন তারা এ কথার ওপর বাইয়াত করবে যে, তারা আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার করবে না”- (সূরা আল মুম্‌তাহিনাহ্‌ ৬০:১২)।এ আয়াত পাঠ সমাপ্ত করে নবী (ﷺ) তাদেরকে উদ্দেশ্য করে বললেনঃ তোমরা কি এ কথার ওপর অটল আছ? তখন মাত্র একজন মহিলাই উত্তর করল, হ্যাঁ। হে আল্লাহর নবী! সে ব্যতীত তাদের মধ্যে থেকে আর কেউ প্রতি উত্তর করেননি। অবশ্যই মহিলাটি কে তখন তা জানা যায়নি। বর্ণনাকারী বলেন, এরপর তারা সদাক্বাহ করতে লাগল আর বিলাল (রাঃ) তাঁর কাপড় বিছিয়ে দিলেন অতঃপর বললেন, তোমাদের প্রতি আমার মা-বাপ কুরবান হোক! এগিয়ে আসো। তখন মহিলারা তাদের ছোট-বড় আংটিসমূহ বিলালের কাপড়ের উপর ফেলতে লাগল।

ই.ফা. ১৯১৪, ই.সে. ১৯২১

সহীহ মুসলিম হাদিস ১৯২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঈদুল ফিতরের সালাতের নিয়ম এবং নারীদের সদাকার একটি হৃদয়স্পর্শী ঘটনা এসেছে। ইবন আব্বাস (রাঃ) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم), আবু বকর, উমর ও উসমান (রাঃ)-এর সঙ্গে ঈদের সালাতে উপস্থিত ছিলেন। সবাই খুতবার আগে সালাত আদায় করেছেন, তারপর খুতবা দিয়েছেন। এরপর নবী (صلى الله عليه وسلم) মহিলাদের কাছে যান, তাদের সামনে সূরা মুমতাহিনার আয়াত পাঠ করেন এবং তাদের অঙ্গীকারের কথা স্মরণ করান। তারপর তিনি সদাকা করতে বলেন। বিলাল (রাঃ) কাপড় বিছিয়ে দেন, আর মহিলারা আংটি ও অলঙ্কার দান করতে থাকেন। এখানে ঈদের সালাতের ধারাবাহিকতা, নারীদের আলাদা উপদেশ এবং সদাকার উৎসাহ স্পষ্টভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈদের সালাত খুতবার আগে আদায় করার নিয়ম এই বর্ণনায় এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) নারীদেরও আলাদা করে উপদেশ দিয়েছেন ও দ্বীনের কথা স্মরণ করিয়েছেন।
  • সদাকা করার ক্ষেত্রে নারীদের আগ্রহ এই হাদিসে সুন্দরভাবে ফুটে উঠেছে।
  • কুরআনের আয়াত দিয়ে ঈমান ও অঙ্গীকারের কথা মনে করানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন