২৩/৬১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ২৫৪৭ - দানশীল ও কৃপণের দৃষ্টান্ত

কৃপণের সদাক্বাহ্ করা

দানশীলতা বনাম কৃপণতা: লোহার বর্মের হাদিস

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৫৪৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، ثُمَّ قَالَ: حَدَّثَنَاهُ أَبُو الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مَثَلَ الْمُنْفِقِ الْمُتَصَدِّقِ، وَالْبَخِيلِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ - أَوْ جُنَّتَانِ - مِنْ حَدِيدٍ، مِنْ لَدُنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا، فَإِذَا أَرَادَ الْمُنْفِقُ أَنْ يُنْفِقَ اتَّسَعَتْ عَلَيْهِ الدِّرْعُ أَوْ مَرَّتْ حَتَّى تُجِنَّ بَنَانَهُ، وَتَعْفُوَ أَثَرَهُ، وَإِذَا أَرَادَ الْبَخِيلُ أَنْ يُنْفِقَ قَلَصَتْ وَلَزِمَتْ كُلُّ حَلْقَةٍ مَوْضِعَهَا، حَتَّى إِذَا أَخَذَتْهُ بِتَرْقُوَتِهِ - أَوْ بِرَقَبَتِهِ -»، يَقُولُ أَبُو هُرَيْرَةَ: أَشْهَدُ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوَسِّعُهَا، فَلَا تَتَّسِعُ، قَالَ طَاوُسٌ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يُشِيرُ بِيَدِهِ وَهُوَ يُوَسِّعُهَا وَلَا تَتَوَسَّعُ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দানশীল ব্যয়কারী এবং কৃপণের উদাহরণ ঐ দুই ব্যক্তির ন্যায় যাদের বুক থেকে গলার হাঁসুলী পর্যন্ত [লম্বা] দু’টি লোহার বর্ম বা জুব্বা পরিহিত রয়েছে। দানশীল ব্যক্তি দান করার ইচ্ছা করলে বর্ম প্রশস্ত হয়ে যায় অথবা লম্বা হয়ে যায়। প্রশস্ত হয়ে তার আঙ্গুল ঢেকে ফেলে এবং তার পদচিহ্ন মুছে দেয়। আর কৃপণ যখন ব্যয় করতে ইচ্ছা করে তখন বর্মটি আরো সংকুচিত হয়ে যায় এবং প্রত্যেকটি কড়া নিজ নিজ স্থানে আঁটসাঁট হয়ে লেগে যায় এবং তাকে তার হাঁসুলী অথবা ঘাড়ের সাথে আটকিয়ে দেয়।আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, বিষয়টি বুঝিয়ে দেয়ার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি সেটা প্রশস্ত করতে দেখেছি। কিন্তু সেটা প্রশস্ত হচ্ছিল না। ত্বাউস (রহঃ) বলেন, আমি আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর বিষয়ে শুনেছি যে, তিনি স্বীয় হাত দ্বারা ইশারা করে দেখিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তা প্রশস্ত করতে চেষ্টা করেছেন, কিন্তু তা প্রশস্ত হয়নি।

সুনানে আন-নাসায়ী হাদিস ২৫৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে দানশীল ব্যয়কারী ও কৃপণের পার্থক্য একটি শক্তিশালী উপমা দিয়ে বোঝানো হয়েছে। দুজনের গায়ে যেন লোহার বর্ম আছে। দানশীল ব্যক্তি দান করতে চাইলে তার বর্ম প্রশস্ত হয়ে যায়, এমনকি আঙুল ঢেকে ফেলে এবং পদচিহ্ন মুছে দেয়। আর কৃপণ ব্যয় করতে চাইলে বর্ম আরও সংকুচিত হয়, প্রতিটি কড়া আঁটসাঁট হয়ে যায় এবং ঘাড়ের কাছে আটকে থাকে। হাদিসের ভাষায় এটি দানশীলতার প্রশস্ততা ও কৃপণতার সংকীর্ণতা বোঝায়। দান শুধু সম্পদ দেওয়া নয়; এটি মন খুলে দেওয়ার একটি শিক্ষা। কৃপণতা মানুষকে ভেতর থেকে আটকে রাখে, আর সদাকা মানুষকে উদারতার দিকে নেয়। তাই দানশীলতা, কৃপণতা ও সদাকার শিক্ষা এই হাদিসে জীবন্তভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দানশীলতা মানুষের মনকে প্রশস্ততার দিকে নেয়।
  • কৃপণতা মানুষকে সংকীর্ণ করে ফেলে—হাদিসে এর উপমা আছে।
  • সদাকা করার ইচ্ছা নিজেই একটি ভালো দিক।
  • উপমার মাধ্যমে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শিক্ষা সহজ করে দিয়েছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন