২৩/৬১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৫৪৮ - কৃপণতা কেন মনকে সংকুচিত করে
কৃপণের সদাক্বাহ্ করা
কৃপণতা ও সদাকা: লোহার বর্মের দৃষ্টান্ত
সুনানে আন-নাসায়ী : ২৫৪৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৫৪৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ الْبَخِيلِ، وَالْمُتَصَدِّقِ، مَثَلُ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُنَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطَرَّتْ أَيْدِيَهُمَا إِلَى تَرَاقِيهِمَا، فَكُلَّمَا هَمَّ الْمُتَصَدِّقُ بِصَدَقَةٍ، اتَّسَعَتْ عَلَيْهِ، حَتَّى تُعَفِّيَ أَثَرَهُ، وَكُلَّمَا هَمَّ الْبَخِيلُ بِصَدَقَةٍ، تَقَبَّضَتْ كُلُّ حَلْقَةٍ إِلَى صَاحِبَتِهَا، وَتَقَلَّصَتْ عَلَيْهِ»، وَانْضَمَّتْ يَدَاهُ إِلَى تَرَاقِيهِ، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «فَيَجْتَهِدُ أَنْ يُوَسِّعَهَا فَلَا تَتَّسِعُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) সূত্রে নাবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: কৃপণ এবং দানশীল ব্যক্তির দৃষ্টান্ত এমন দু'জন ব্যক্তির ন্যায় যাদের গায়ে দু'টি লোহার বর্ম রয়েছে। [যার দরুন] তাদের হাত গলার হাঁসুলীর [কণ্ঠনালীর] সাথে লেগে রয়েছে। দানশীল ব্যক্তি যদি কোনো কিছু দান করতে চায় তখন তা প্রশস্ত হয়ে যায় এবং এমনকি যে, তার পদচিহ্নকে মুছে ফেলে। আর কৃপণ যখন কোনো কিছু দান করতে ইচ্ছা করে তখন প্রতিটি কড়া তার পার্শ্ববর্তীটির সঙ্গে সংকুচিত হয়ে যায় এবং আঁটসাঁট হয়ে যায়, আর তার দুই হাত তার কণ্ঠনালীর সঙ্গে লেগে যায়। আর রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, সে তা প্রশস্ত করতে চায় কিন্তু প্রশস্ত হয় না।
[১] রাসূলুল্লাহ্ (ﷺ) একটি উদাহরণ দ্বারা বুঝিয়েছেন যে, দানশীল ব্যক্তি যখন দান করে তখন তার মন বড় হয়ে যায়, সে সন্তুষ্টচিত্তে দান করে। কৃপণ ব্যক্তির মনে যদি কখনও দান করার ধারণা আসেও তখন তার মন সঙ্কুচিত হয়ে যায়, দানের প্রবৃত্তি জন্মে না। হাত যেন ছোট হয়ে যায়, দানের স্পৃহা হয় না।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৫৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসেও কৃপণ ও দানশীল ব্যক্তির দৃষ্টান্ত এসেছে। দুজনের গায়ে লোহার বর্ম, যার কারণে হাত গলার কাছে লেগে থাকে। দানশীল ব্যক্তি যখন সদাকা করতে চায়, বর্মটি প্রশস্ত হয় এবং তার পদচিহ্নও মুছে দেয়। কিন্তু কৃপণ ব্যক্তি যখন দান করতে চায়, প্রতিটি কড়া সংকুচিত হয়ে যায় এবং হাত কণ্ঠনালীর কাছে লেগে থাকে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, সে তা প্রশস্ত করতে চায় কিন্তু পারে না। এই হাদিস কৃপণতার মানসিক অবস্থা বোঝায়—মানুষ দিতে চাইলেও নিজের ভেতরের সংকীর্ণতা তাকে আটকে রাখে। তাই সদাকার ফজিলত শুধু সম্পদে নয়; দান মনকে সহজ করে। কৃপণতা থেকে বাঁচতে ছোট দানও অভ্যাসের দরজা খুলতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সদাকা মানুষের ভেতরে সহজতা আনতে পারে।
- কৃপণতা দান করার ইচ্ছাকেও কঠিন করে তোলে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দৃষ্টান্ত দিয়ে নৈতিক শিক্ষা দিয়েছেন।
- দানশীলতা অভ্যাস করলে মন উদারতার দিকে যায়।
