২৩/৬২. অধ্যায়ঃ

গুণে গুণে সদাক্বাহ্ করা প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৪৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ أُمَيَّةَ بْنِ هِنْدٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ: كُنَّا يَوْمًا فِي الْمَسْجِدِ جُلُوسًا، وَنَفَرٌ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ فَأَرْسَلْنَا رَجُلًا إِلَى عَائِشَةَ لِيَسْتَأْذِنَ، فَدَخَلْنَا عَلَيْهَا، قَالَتْ: دَخَلَ عَلَيَّ سَائِلٌ مَرَّةً، وَعِنْدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرْتُ لَهُ بِشَيْءٍ، ثُمَّ دَعَوْتُ بِهِ، فَنَظَرْتُ إِلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا تُرِيدِينَ أَنْ لَا يَدْخُلَ بَيْتَكِ شَيْءٌ، وَلَا يَخْرُجَ، إِلَّا بِعِلْمِكِ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «مَهْلًا يَا عَائِشَةُ، لَا تُحْصِي، فَيُحْصِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكِ»

আবূ উসামা ইব্‌ন সাহল (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমরা কিছু মুহাজির ও আনসার মসজিদে বসা ছিলাম। তখন আমরা একজন লোককে আয়িশা (রাঃ)-এর কাছে যাওয়ার জন্য তার অনুমতি নিতে পাঠালাম। এরপর আমরা তাঁর নিকট উপস্থিত হলাম। তিনি বললেন যে, একবার আমার কাছে একজন ভিখারি এলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে ছিলেন। আমি তাকে কিছু দেয়ার জন্য খাদিমকে নির্দেশ দিলাম। এরপর তাঁকে ডেকে তা দেখলাম যে সে কতটুকু দিচ্ছে।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি চাও না যে, তোমার ঘরে তোমার অনুমতি ছাড়া কোনো কিছু প্রবেশ হোক কিংবা কোনো কিছু বের না হোক? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, হে আয়িশা! তুমি কখনও এমন করো না; তুমি কখনও হিসাব করে গুণে গুণে খরচ করবে না; নয়তো মহান ও মহীয়ান আল্লাহ-ও তোমাকে হিসাব করে গুণে গুণে দেবেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন