২৩/৯৩. অধ্যায়ঃ
কোনো ব্যক্তির এমন কিছু চাওয়া যা তা অতি প্রয়োজন
সুনানে নাসাঈ : ২৬০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬০১
خْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، عَنْ سُفْيَانَ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ، بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ، لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ، وَلَا يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا، خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى»
হাকীম ইব্ন হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে সাহায্য চাইলে তিনি আমাকে সাহায্য করলেন। এরপর তাঁর কাছে আবারও সাহায্য চাইলে তিনি আবার আমাকে সাহায্য করলেন। এরপর আমি তাঁর কাছে সাহায্য চাইলে তিনি (ﷺ) আমাকে পুনরায় সাহায্য করলেন। রাসূলুল্লাহ (ﷺ) এরপর বললেন, হে হাকীম! এ সমস্ত ধন-সম্পদ সুদৃশ্য-সুস্বাদু বটে, তবে যে ব্যক্তি এগুলো মনের বিশুদ্ধতার সঙ্গে গ্রহণ করে তার জন্য তাতে বারাকাত রয়েছে। আর যে ব্যক্তি লোভাতুর অন্তরে গ্রহণ করে তার জন্য তাতে কোনো বারাকাত দেয়া হবে না। সে ঐ ব্যক্তির মতো যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আর উপরের হাত নিচের হাত হতে উত্তম।
