২৪/১২. অধ্যায়ঃ

পুরুষের পক্ষ থেকে নারীর হাজ্জ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৪১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ تَسْتَفْتِيهِ، وَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَتَنْظُرُ إِلَيْهِ، وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لَا يَسْتَطِيعُ أَنْ يَثْبُتَ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ، وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ»

আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বলেন, [হজ্জের সফরে] ফাজল ইবন আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে বাহনের উপর উপবিষ্ট ছিলেন। এমন সময় খাস’আম গোত্রের এক মহিলা এক সমস্যার সমাধান নেবার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলো। তখন ফাজল ঐ মহিলার দিকে তাকাচ্ছিলেন। আর ঐ মহিলাও তার দিকে তাকাচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) ফাজলের চেহারা অন্যদিকে ফিরিয়ে দিলেন।তখন ঐ মহিলাটি বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহ বান্দাদের ওপর আল্লাহ কর্তৃক ফরজকৃত হজ্জ আমার পিতার ওপর এমতাবস্থায় সাব্যস্ত হয়েছে যখন তিনি অতিবৃদ্ধ। অথচ তিনি বাহনের উপর স্থির থাকতে অক্ষম। আমি কি তার পক্ষ হতে হজ্জ আদায় করবো? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ। এ ঘটনাটি ছিল বিদায় হজ্জের সময়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন