২৪/১২. অধ্যায়ঃ
পুরুষের পক্ষ থেকে নারীর হাজ্জ করা
সুনানে নাসাঈ : ২৬৪২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৪২
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ امْرَأَةً مِنْ خَثْعَمَ اسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ، وَالْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لَا يَسْتَوِي عَلَى الرَّاحِلَةِ، فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ؟ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ» فَأَخَذَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ يَلْتَفِتُ إِلَيْهَا، وَكَانَتِ امْرَأَةً حَسْنَاءَ، وَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَضْلَ فَحَوَّلَ وَجْهَهُ مِنَ الشِّقِّ الْآخَرِ
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
বিদায় হজ্জের দিন খসআম গোত্রের এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ফাতাওয়া চাইল। তখন ফজল ইবন আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর বাহনে তাঁর পেছনে আরোহী ছিলেন। সে [মহিলা] বলল: হে আল্লাহর রাসূল! আল্লাহ ফরজ হজ্জ আমার পিতার ওপর সাব্যস্ত হয়েছে অতি বৃদ্ধাবস্থায়। অথচ তিনি বাহনের উপর স্থির থাকতে অক্ষম। আমি তার পক্ষ হতে হজ্জ করলে তা কি আদায় হবে? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: হ্যাঁ।তখন ফজল ইবন আব্বাস (রাঃ) ঐ মহিলার দিকে তাকাচ্ছিলেন, আর ঐ মহিলাটি ছিল সুন্দরী। রাসূলুল্লাহ (ﷺ) ফজল (রাঃ)-কে ধরে তার মুখমণ্ডল অন্যদিকে ঘুরিয়ে দিলেন।
