২৪/১১. অধ্যায়ঃ
ঋণ পরিশোধের সাথে হাজ্জ আদায়ের সাদৃশ্যতা
সুনানে নাসাঈ : ২৬৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৪০
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، عَنْ هُشَيْمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ أَبِي أَدْرَكَهُ الْحَجُّ، وَهُوَ شَيْخٌ كَبِيرٌ، لَا يَثْبُتُ عَلَى رَاحِلَتِهِ، فَإِنْ شَدَدْتُهُ خَشِيتُ أَنْ يَمُوتَ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «أَرَأَيْتَ لَوْ كَانَ عَلَيْهِ دَيْنٌ فَقَضَيْتَهُ أَكَانَ مُجْزِئًا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَحُجَّ عَنْ أَبِيكَ»---[حكم الألباني] شاذ أو منكر بذكر الرجل والمحفوظ أن السائل امرأة
আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেন: আমার পিতার ওপর হজ্জ ফরজ হয়েছে, অথচ তিনি অতি বৃদ্ধ। তিনি বাহনের ওপর স্থির থাকতে অক্ষম। যদি তাকে জোর করি, আমার ভয় হয় যে, তার মৃত্যু ঘটতে পারে। এমতাবস্থায় আমি কি তার পক্ষ হতে হজ্জ পালন করবো? তিনি (ﷺ) বললেন: দেখ, যদি তার ওপর ঋণ থাকতো, তবে তুমি তা আদায় করলে তার পক্ষ হতে কি তা আদায় হতো? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: অতএব তোমার পিতার পক্ষ হতে হজ্জ আদায় করে দাও।
