২৪/১৫. অধ্যায়ঃ
শিশু সন্তান [অপ্রাপ্ত বয়স্ক]-কে সাথে নিয়ে হাজ্জ করা
সুনানে নাসাঈ : ২৬৪৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৪৮
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُقْبَةَ، ح وَحَدَّثَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنْ سُفْيَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: صَدَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَانَ بِالرَّوْحَاءِ لَقِيَ قَوْمًا فَقَالَ: «مَنْ أَنْتُمْ؟» قَالُوا: الْمُسْلِمُونَ، قَالُوا: مَنْ أَنْتُمْ؟ قَالُوا: رَسُولُ اللَّهِ قَالَ: فَأَخْرَجَتِ امْرَأَةٌ صَبِيًّا مِنَ الْمِحَفَّةِ، فَقَالَتْ: أَلِهَذَا حَجٌّ؟ قَالَ: «نَعَمْ، وَلَكِ أَجْرٌ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ করে ফেরার পথে যখন রওহা নামক স্থানে পৌঁছলেন, তখন একদল লোকের সাথে তাঁর সাক্ষাত হলো। তিনি (ﷺ) বললেন: তোমরা কারা? তারা বলল: আমরা মুসলিম। তারা জিজ্ঞেস করল: আপনারা কারা? [সাহাবায়ে কিরাম] বললেন: [ইনি] রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁরা সাহাবী।রাবী বলেন: তখন একজন মহিলা হাওদা থেকে একটি শিশুকে বের করে বলল: এ জন্য কি হজ্জ রয়েছে? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, এবং তোমার জন্য রয়েছে সওয়াব।
