২৪/১৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৬৪৯ - হজ্জের নিয়ম পদ্ধতি
শিশু সন্তান [অপ্রাপ্ত বয়স্ক]-কে সাথে নিয়ে হাজ্জ করা
সুনানে আন-নাসায়ী : ২৬৪৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৬৪৯
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ بْنِ حَمَّادِ بْنِ سَعْدٍ ابْن أَخِي رِشْدِينَ بْنِ سَعْدٍ أَبُو الرَّبِيعِ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِامْرَأَةٍ وَهِيَ فِي خِدْرِهَا مَعَهَا صَبِيٌّ، فَقَالَتْ: أَلِهَذَا حَجٌّ؟ قَالَ: «نَعَمْ، وَلَكِ أَجْرٌ»---[حكم الألباني] صحيح م دون ذكر الخدر
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, আর মহিলাটি ছিল হাওদার মধ্যে। তার সাথে একটি শিশু ছিল। তখন সে বলল: এর (শিশুটির) জন্য কি হজ আছে? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, তবে সওয়াব রয়েছে তোমার জন্য।
