২৪/২৮. অধ্যায়ঃ

ইহ্রাম অবস্থায় যা'ফরান এবং ওয়ার্ক্স দ্বারা রঙ্গিন করা কাপড় ব্যবহার হারাম

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৬৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ قَالَ: «لَا يَلْبَسُ الْقَمِيصَ، وَلَا الْبُرْنُسَ، وَلَا السَّرَاوِيلَ، وَلَا الْعِمَامَةَ، وَلَا ثَوْبًا مَسَّهُ وَرْسٌ، وَلَا زَعْفَرَانٌ، وَلَا خُفَّيْنِ إِلَّا لِمَنْ لَا يَجِدُ نَعْلَيْنِ، فَإِنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ، فَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ»

সালিম (রহঃ) হতে বর্ণিতঃ

সালিম (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রশ্ন করা হয়েছিল, মুহরিম ব্যক্তি কোন ধরনের কাপড় পরিধান করবে। তিনি (ﷺ) বললেন: মুহরিম ব্যক্তি জামা, বুরনুস (টুপি), পায়জামা, পাগড়ি এবং ওয়ার্স বা জাফরান দ্বারা রং করা কাপড় পরিধান করবে না। আর মোজা পরিধান করবে না কিন্তু সেই ব্যক্তি ছাড়া, যার জুতা না থাকে। যদি জুতা না পায় তাহলে সে দু’টি মোজা কেটে তা নিচুর দিকে (গোড়ালির নিচে) পরিধান করবে।

[১] বুরনুস টুপি সংযুক্ত জুব্বা বা ‘ওভারকোট’ জাতীয় পোশাক

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন