২৪/৩৯. অধ্যায়ঃ
মুহরিম মহিলার জন্য হাত মোজা পরা নিষিদ্ধ
সুনানে নাসাঈ : ২৬৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৮১
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا قَامَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَاذَا تَأْمُرُنَا أَنْ نَلْبَسَ مِنَ الثِّيَابِ فِي الْإِحْرَامِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْبَسُوا الْقُمُصَ، وَلَا السَّرَاوِيلَاتِ، وَلَا الْخِفَافَ، إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ لَهُ نَعْلَانِ، فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ، وَلَا يَلْبَسْ شَيْئًا مِنَ الثِّيَابِ مَسَّهُ الزَّعْفَرَانُ، وَلَا الْوَرْسُ، وَلَا تَنْتَقِبُ الْمَرْأَةُ الْحَرَامُ، وَلَا تَلْبَسُ الْقُفَّازَيْنِ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি দাঁড়িয়ে বললেনঃ হে আল্লাহর রাসূল! ইহরাম অবস্থায় আপনি আমাদেরকে কোন ধরনের কাপড় পরিধান করতে আদেশ করেন? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা জামা, পায়জামা, মোজা পরিধান করবে না। তবে যে ব্যক্তির জুতা নেই, সে গিরার নিচ পর্যন্ত মোজা পরিধান করতে পারবে। এমন কাপড় পরিধান করবে না, যাতে জাফরান ও ওয়ারস লেগেছে। আর মুহরিম মহিলা নিকাব এবং হাত মোজা পরিধান করবে না।
