২৪/৪৮. অধ্যায়ঃ
হাজ্জে ইফরাদ
সুনানে নাসাঈ : ২৭১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭১৭
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، عَنْ حَمَّادٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مُوَافِينَ لِهِلَالِ ذِي الْحِجَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ، وَمَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যিলকদ মাস শেষে যিলহিজ্জার চাঁদ দেখে বের হলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : যে হজ্জের ইহরাম বাঁধতে চায়, সে যেন তা বেঁধে নেয়। আর যে উমরার ইহরাম বাঁধতে চায়, সে যেন উমরার ইহরামই বাঁধে।
