২৪/৪৯. অধ্যায়ঃ

হাজ্জে ক্বিরান

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭১৯

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: قَالَ الصُّبَيُّ بْنُ مَعْبَدٍ: كُنْتُ أَعْرَابِيًّا نَصْرَانِيًّا فَأَسْلَمْتُ، فَكُنْتُ حَرِيصًا عَلَى الْجِهَادِ، فَوَجَدْتُ الْحَجَّ وَالْعُمْرَةَ مَكْتُوبَيْنِ عَلَيَّ، فَأَتَيْتُ رَجُلًا مِنْ عَشِيرَتِي يُقَالُ لَهُ هُرَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ فَسَأَلْتُهُ فَقَالَ: «اجْمَعْهُمَا، ثُمَّ اذْبَحْ مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ»، فَأَهْلَلْتُ بِهِمَا، فَلَمَّا أَتَيْتُ الْعُذَيْبَ لَقِيَنِي سَلْمَانُ بْنُ رَبِيعَةَ وَزَيْدُ بْنُ صُوحَانَ، وَأَنَا أُهِلُّ بِهِمَا، فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ: مَا هَذَا بِأَفْقَهَ مِنْ بَعِيرِهِ، فَأَتَيْتُ عُمَرَ فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنِّي أَسْلَمْتُ، وَأَنَا حَرِيصٌ عَلَى الْجِهَادِ، وَإِنِّي وَجَدْتُ الْحَجَّ وَالْعُمْرَةَ مَكْتُوبَيْنِ عَلَيَّ، فَأَتَيْتُ هُرَيْمَ بْنَ عَبْدِ اللَّهِ فَقُلْتُ: يَا هَنَاهْ إِنِّي وَجَدْتُ الْحَجَّ وَالْعُمْرَةَ مَكْتُوبَيْنِ عَلَيَّ، فَقَالَ: «اجْمَعْهُمَا، ثُمَّ اذْبَحْ مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ»، فَأَهْلَلْتُ بِهِمَا، فَلَمَّا أَتَيْنَا الْعُذَيْبَ لَقِيَنِي سَلْمَانُ بْنُ رَبِيعَةَ وَزَيْدُ بْنُ صُوحَانَ فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ: مَا هَذَا بِأَفْقَهَ مِنْ بَعِيرِهِ، فَقَالَ عُمَرُ: هُدِيتَ لِسُنَّةِ نَبِيِّكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

আবূ ওয়ায়িল (রহঃ) হতে বর্ণিতঃ

সুবাইয়্যু ইবনু মা‘বদ বলেছেন: আমি একজন খ্রিষ্টান বেদুঈন ছিলাম। তারপর আমি ইসলাম গ্রহণ করেছি। তখন আমি জিহাদের জন্য উদগ্রীব ছিলাম। আবার দেখলাম, আমার ওপর হজ্জ ও উমরা ফরজ হয়েছে। আমি আমার গোত্রের হুরাইম নামক এক ব্যক্তির কাছে এসে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: এ দু’টিকে একত্রে আদায় কর। এরপর যে জন্তু তোমার পক্ষে সহজলভ্য হয় তা যবেহ কর। আমি দু’টির ইহরাম বাঁধলাম। যখন আমি উযাইব নামক স্থানে পৌঁছলাম, তখন সালমান ইবনু রাবীআহ এবং যায়দ ইবনু সুহান-এর সাথে সাক্ষাৎ হলো। তখনও আমি এ দু’য়ের [হজ্জ ও উমরার] তালবিয়া পাঠ করছিলাম। তাদের একজন অন্যজনকে বললেন: এই ব্যক্তি তার উট অপেক্ষা অধিক বুঝে না।পরে আমি উমর (রাঃ)-এর কাছে এসে বললাম: হে আমীরুল মু’মিনীন! আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমি জিহাদ করতে আগ্রহী। আর আমি দেখছি যে, হজ্জ ও উমরা আমার ওপর ফরজ। আমি হুরাইম ইবনু আবদুল্লাহ-এর নিকট এসে বললাম: আমার ওপর হজ্জ ও উমরা ফরজ হয়েছে। তিনি আমাকে বললেন : হজ্জ ও উমরা একত্রে পালন কর। তারপর যে জন্তু তোমার জন্য সহজলভ্য হয় তা যবেহ [কুরবানি] কর। আমি এ দু’য়ের নিয়্যাতে ইহরাম বাঁধলাম। যখন আমি উযাইব নামক স্থানে পৌঁছলাম, তখন সালমান ইবনু রাবীআহ এবং যায়দ ইবনু সুহান-এর সাথে আমার দেখা হলো। তাদের একজন অন্যজনকে বললেন: এই ব্যক্তি তার উট অপেক্ষা অধিক বুঝে না। তখন উমর (রাঃ) বললেন: তুমি নবী (ﷺ)-এর সুন্নাতের দিক নির্দেশনা লাভ করেছ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন