২৪/৪৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৭৩১ - আনাস (রাঃ)-এর সরাসরি সাক্ষ্য
হাজ্জে ক্বিরান
আনাস (রাঃ)-এর সাক্ষ্য: উমরা ও হজ্জের তালবিয়াহ একসাথে
সুনানে আন-নাসায়ী : ২৭৩১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৭৩১
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، قَالَ: أَنْبَأَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَنِيُّ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يُحَدِّثُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُلَبِّي بِالْعُمْرَةِ وَالْحَجِّ جَمِيعًا»، فَحَدَّثْتُ بِذَلِكَ ابْنَ عُمَرَ فَقَالَ: «لَبَّى بِالْحَجِّ وَحْدَهُ»، فَلَقِيتُ أَنَسًا فَحَدَّثْتُهُ، بِقَوْلِ ابْنِ عُمَرَ فَقَالَ أَنَسٌ: مَا تَعُدُّونَا إِلَّا صِبْيَانًا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَبَّيْكَ عُمْرَةً، وَحَجًّا مَعًا»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
বাক্র ইবনু 'আবদুল্লাহ আল মুযানী (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি। নাবী (ﷺ)-কে একত্রে হজ্জ ও 'উমরার তালবিয়াহ্ পাঠ করতে শুনেছি। রাবী বলেন, আমি এ বিষয়ে [আনাস (রাঃ)-এর কথা] ইবনু 'উমর (রাঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বললেন : নাবী (ﷺ) কেবলমাত্র হজ্জের তালবিয়াহ্ পাঠ করেছেন। এরপর আমি আনাস (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করেছি। ইবনু 'উমর (রাঃ)-এর এ কথা তাঁর কাছে বর্ণনা করলে তিনি বললেন, তোমরা আমাদেরকে কি বালক ছাড়া কিছুই মনে কর না। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে “লাব্বায়কা 'উমরাতান ও হজ্জান" [হজ্জ ও 'উমরার জন্য আপনার নিকট উপস্থিত হয়েছি। বলতে শুনেছি।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৭৩১-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি আলোচনা ও জবাবের ছবি দেখা যায়। বকর ইবন আবদুল্লাহ আল মুযানি (রহঃ) আনাস (রাঃ)-কে বলতে শুনেছেন যে নবী صلى الله عليه وسلم হজ্জ ও উমরার তালবিয়াহ একসাথে পড়েছেন। পরে তিনি বিষয়টি ইবন উমর (রাঃ)-এর কাছে বললে তিনি বলেন, নবী صلى الله عليه وسلم কেবল হজ্জের তালবিয়াহ পড়েছেন। আবার আনাস (রাঃ)-এর কাছে বিষয়টি জানালে তিনি দৃঢ়ভাবে বলেন, তিনি রাসূল صلى الله عليه وسلم-কে লাব্বায়কা উমরাতান ওয়া হাজ্জান বলতে শুনেছেন। হাদিসটি শেখায়, সাহাবীদের বর্ণনায় ভিন্নতা থাকলে সরাসরি শুনে পাওয়া বক্তব্য সতর্কভাবে বুঝতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আনাস (রাঃ) নিজের শুনে পাওয়া কথার ওপর দৃঢ় ছিলেন।
- সাহাবীদের মধ্যে বর্ণনার ভিন্নতা থাকলেও দলিলের ভাষা দেখা দরকার।
- হজ্জ ও উমরার তালবিয়াহ একসাথে পড়ার বর্ণনা স্পষ্টভাবে এসেছে।
