২৪/৫০. অধ্যায়ঃ
হাজ্জে তামাতু'
সুনানে নাসাঈ : ২৭৩২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৩২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، قَالَ: حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: تَمَتَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، وَأَهْدَى وَسَاقَ مَعَهُ الْهَدْيَ بِذِي الْحُلَيْفَةِ، وَبَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهَلَّ بِالْعُمْرَةِ، ثُمَّ أَهَلَّ بِالْحَجِّ، وَتَمَتَّعَ النَّاسُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، فَكَانَ مِنَ النَّاسِ مَنْ أَهْدَى فَسَاقَ الْهَدْيَ، وَمِنْهُمْ مَنْ لَمْ يُهْدِ، فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَالَ لِلنَّاسِ: «مَنْ كَانَ مِنْكُمْ أَهْدَى، فَإِنَّهُ لَا يَحِلُّ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ، حَتَّى يَقْضِيَ حَجَّهُ، وَمَنْ لَمْ يَكُنْ أَهْدَى، فَلْيَطُفْ بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ وَلْيُقَصِّرْ، وَلْيَحْلِلْ، ثُمَّ لِيُهِلَّ بِالْحَجِّ، ثُمَّ لِيُهْدِ، وَمَنْ لَمْ يَجِدْ هَدْيًا فَلْيَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ فِي الْحَجِّ، وَسَبْعَةً إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ»، فَطَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَدِمَ مَكَّةَ، وَاسْتَلَمَ الرُّكْنَ أَوَّلَ شَيْءٍ، ثُمَّ خَبَّ ثَلَاثَةَ أَطْوَافٍ مِنَ السَّبْعِ، وَمَشَى أَرْبَعَةَ أَطْوَافٍ، ثُمَّ رَكَعَ حِينَ قَضَى طَوَافَهُ بِالْبَيْتِ فَصَلَّى عِنْدَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ فَانْصَرَفَ فَأَتَى الصَّفَا فَطَافَ بِالصَّفَا وَالْمَرْوَةِ سَبْعَةَ أَطْوَافٍ، ثُمَّ لَمْ يَحِلَّ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى قَضَى حَجَّهُ وَنَحَرَ هَدْيَهُ يَوْمَ النَّحْرِ، وَأَفَاضَ فَطَافَ بِالْبَيْتِ، ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَيْءٍ حَرُمَ مِنْهُ، وَفَعَلَ مِثْلَ مَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَنْ أَهْدَى وَسَاقَ الْهَدْيَ مِنَ النَّاسِ---[حكم الألباني] صحيح ق لكن قوله وبدأ رسول الله صلى الله عليه وسلم فأهل بالعمرة ثم أهل بالحج شاذ
সালিম ইব্ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে ‘উমরা ও হজ্জ (পর্যায়ক্রমে) একত্রে আদায় করে তামাত্তু করেন। তিনি (ﷺ) যুলহুলাইফায় হাদয়ী নিয়ে আসেন এবং তা সঙ্গে নিয়ে যান। রাসূলুল্লাহ (ﷺ) [ঐ দিনে] হজ্জের কাজ আরম্ভ করেন। তিনি (ﷺ) প্রথমে ‘উমরার, তারপর হজ্জের ইহরাম বাঁধলেন। অন্যান্য লোকও তাঁর সাথে ‘উমরা ও হজ্জের ইহরাম বাঁধলো। লোকেদের মধ্যে কিছু ব্যক্তি হাদয়ী সাথে নিয়ে এসেছিল এবং হাদয়ী সাথে নিয়ে চলল, তাদের মধ্যে এমন ছিল যারা হাদয়ী সাথে আনেনি।তারপর যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় আগমন করলেন, তখন লোকেদের বললেন: তোমাদের মধ্যে যে ব্যক্তি হাদয়ী নিয়ে এসেছ, সে হজ্জ আদায় করা পর্যন্ত তার জন্য যা হারাম করা হয়েছে তা থেকে হালাল হবে না। আর যে ব্যক্তি হাদয়ী আনেনি, সে যেন কা'বার তওয়াফ করে এবং সাফা ও মারওয়ার সই করে, আর মাথার চুল ছেঁটে হালাল হয়ে যায়। তারপর যেন হজ্জের ইহরাম বাঁধে এবং হাদয়ী কুরবানি করে।আর যে ব্যক্তি কুরবানি করতে সমর্থ নয়, সে যেন হজ্জের মাসে তিনদিন এবং পরিবার-পরিজনের নিকট ফিরে আসার পর সাতদিন রোজা পালন করে। রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় আগমন করে সর্বপ্রথম তওয়াফ করলেন এবং প্রথম রুকনে ইয়ামানি চুম্বন করলেন, তারপর তিনি সাত তওয়াফের তিন তওয়াফে রমল (ঘন ঘন পা রেখে দ্রুত চলা) করলেন এবং চার তওয়াফে হাঁটলেন। তওয়াফ শেষ হলে তিনি (ﷺ) বায়তুল্লাহর নিকট মাকামে ইব্রাহীমে দুই রাকাত সালাত আদায় করলেন। তিনি (ﷺ) সেখান হতে সাফায় এসে সাফা ও মারওয়ায় সাতবার সাঈ করলেন।পরে হজ্জ আদায় করার পূর্ব পর্যন্ত যা তাঁর জন্য হারাম ছিল, তার কোনোটি করে হালাল হননি [ইহরাম ভঙ্গ করেননি]। এরপর কুরবানির দিন হাদয়ী কুরবানি করলেন এবং সেখান হতে ফিরে বায়তুল্লাহর তওয়াফ করলেন। তারপর তাঁর জন্য যা হারাম ছিল তার সব কিছু হতে তিনি হালাল হলেন। পরে লোকেদের মাঝে যারা হাদয়ী সাথে নিয়ে এসেছিল, তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুরূপ করল।
