২৪/৫০. অধ্যায়ঃ
হাজ্জে তামাতু'
সুনানে নাসাঈ : ২৭৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৩৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَرْمَلَةَ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ: حَجَّ عَلِيٌّ وَعُثْمَانُ فَلَمَّا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ نَهَى عُثْمَانُ عَنِ التَّمَتُّعِ فَقَالَ عَلِيٌّ إِذَا رَأَيْتُمُوهُ قَدْ ارْتَحَلَ فَارْتَحِلُوا فَلَبَّى عَلِيٌّ وَأَصْحَابُهُ بِالْعُمْرَةِ، فَلَمْ يَنْهَهُمْ عُثْمَانُ فَقَالَ عَلِيٌّ: أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَنْهَى عَنِ التَّمَتُّعِ " قَالَ: بَلَى، قَالَ لَهُ عَلِيٌّ: «أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَمَتَّعَ» قَالَ: بَلَى
আব্দুর রহমান ইব্ন হারমালা (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবনু হারমালাহ (রহঃ) বলেন, সাঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ)-কে বলতে শুনেছি যে, আলী ও উসমান (রাঃ) হজ্জ করলেন। আমরা যখন মাঝ পথে তখন উসমান (রাঃ) তামাত্তু করতে বারণ করলেন। তখন আলী (রাঃ) বললেন: যখন তোমরা তাকে ফিরে যেতে দেখ তোমরাও ফিরে যাবে। পরে আলী (রাঃ) এবং তাঁর অনুসারীগণ উমরার তালবিয়াহ পাঠ করলেন। আর উসমান (রাঃ) নিষেধ করেন। তখন আলী (রাঃ) তাঁকে বললেন: আপনি কি শুনেননি যে, রাসূলুল্লাহ (ﷺ) তামাত্তু করেছেন? তিনি বললেন: হ্যাঁ।
