২৪/৫০. অধ্যায়ঃ
হাজ্জে তামাতু'
সুনানে নাসাঈ : ২৭৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৩৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ ابْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلِ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، وَالضَّحَّاكَ بْنَ قَيْسٍ، عَامَ حَجَّ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ وَهُمَا يَذْكُرَانِ التَّمَتُّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَقَالَ الضَّحَّاكُ: لَا يَصْنَعُ ذَلِكَ، إِلَّا مَنْ جَهِلَ أَمْرَ اللَّهِ تَعَالَى؟ فَقَالَ سَعْدٌ: «بِئْسَمَا قُلْتَ يَا ابْنَ أَخِي» قَالَ الضَّحَّاكُ فَإِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ نَهَى عَنْ ذَلِكَ، قَالَ سَعْدٌ: «قَدْ صَنَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَنَعْنَاهَا مَعَهُ»---[حكم الألباني] ضعيف الإسناد
মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবনুল হারিস ইবন নওফাল ইবনুল হারিস ইবন আবদুল মুত্তালিব (রহঃ) সা‘দ ইবন আবু ওয়াক্কাস এবং দাহ্হাক ইবন কায়স (রাঃ)-কে মু‘আবিয়া ইবন আবু সুফিয়ান-এর হজ্জের বছর বলতে শুনেছেন: তারা আলাপ করেছিলেন যে, তামাত্তু‘ হল হজ্জের সাথে উমরাহ করা।দাহ্হাক (রহঃ) বলেন: “যে ব্যক্তি আল্লাহর আদেশের ব্যাপারে অজ্ঞ, সে ছাড়া কেউই এরূপ করতে পারে না।” সা‘দ (রাঃ) বলেন: “হে ভ্রাতুষ্পুত্র! তুমি যা বললে তা অত্যন্ত খারাপ কথা।” তখন দাহ্হাক (রহঃ) বললেন: উমর ইবনুল খাত্তাব (রাঃ) এমন করতে নিষেধ করেছেন।” সা‘দ (রাঃ) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) এমন করেছেন। আর আমরাও তাঁর সাথে এমনই করেছি।
