২৪/৪৯. অধ্যায়ঃ
হাজ্জে ক্বিরান
সুনানে নাসাঈ : ২৭২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭২৮
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَاسِعٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ لِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ: «تَمَتَّعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «إِسْمَعِيلُ بْنُ مُسْلِمٍ ثَلَاثَةٌ هَذَا أَحَدُهُمْ لَا بَأْسَ بِهِ، وَإِسْمَعِيلُ بْنُ مُسْلِمٍ شَيْخٌ يَرْوِي عَنْ أَبِي الطُّفَيْلِ لَا بَأْسَ بِهِ، وَإِسْمَعِيلُ بْنُ مُسْلِمٍ يَرْوِي عَنِ الزُّهْرِيِّ، وَالْحَسَنُ مَتْرُوكُ الْحَدِيثِ»
আবূ দাউদ (রাঃ) হতে বর্ণিতঃ
ইমরান ইবন হুসাইন (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে তামাত্তু হজ্জ আদায় করেছি।[রাবী] আবু আবদুর রহমান (রহঃ) বলেন: হাদীসে উল্লেখিত তিনজন বর্ণনাকারীদের মধ্যে ইসমাঈল ইবন মুসলিম একজন, হাদীস বর্ণনার ক্ষেত্রে তাঁর কোনো সমস্যা নেই। আর ইসমাঈল ইবন মুসলিম-এর উস্তায আবু তুফায়ল যার কাছ থেকে তিনি বর্ণনা করেছেন, তাঁর ব্যাপারেও কোনো সমস্যা নেই। আর ইসমাঈল ইবন মুসলিম (রহঃ) যুহরী এবং হাসান থেকে বর্ণনা করেন: হাদীসটি মাতরূক।
