২৪/৫০. অধ্যায়ঃ

হাজ্জে তামাতু'

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৩৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسٍ وَهُوَ ابْنُ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالْبَطْحَاءِ فَقَالَ: «بِمَا أَهْلَلْتَ؟» قُلْتُ: أَهْلَلْتُ بِإِهْلَالِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «هَلْ سُقْتَ مِنْ هَدْيٍ؟» قُلْتُ: لَا، قَالَ: «فَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ حِلَّ» فَطُفْتُ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ قَوْمِي فَمَشَطَتْنِي، وَغَسَلَتْ رَأْسِي، فَكُنْتُ أُفْتِي النَّاسَ بِذَلِكَ فِي إِمَارَةِ أَبِي بَكْرٍ، وَإِمَارَةِ عُمَرَ، وَإِنِّي لَقَائِمٌ بِالْمَوْسِمِ إِذْ جَاءَنِي رَجُلٌ فَقَالَ: إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي شَأْنِ النُّسُكِ، قُلْتُ: يَا أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ بِشَيْءٍ فَلْيَتَّئِدْ، فَإِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ، فَأْتَمُّوا بِهِ فَلَمَّا قَدِمَ قُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا هَذَا الَّذِي أَحْدَثْتَ فِي شَأْنِ النُّسُكِ؟ قَالَ: إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ: {وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ} [البقرة: 196] وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ نَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ نَبِيَّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَحِلَّ حَتَّى نَحَرَ الْهَدْيَ

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি (ইয়ামান থেকে) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলাম। তখন তিনি বাত্নহায় ছিলেন। তিনি বললেন: কিসের তালবিয়া পাঠ করেছ? আমি বললাম: নবী (ﷺ) যে তালবিয়া পাঠ করেছেন, আমিও সেই তালবিয়া পাঠ করেছি। তিনি বললেন: তুমি কি ‘হাদী’ সাথে নিয়ে এসেছ? আমি বললাম না। তিনি বললেন: তাহলে তুমি প্রথমে বায়তুল্লাহ তওয়াফ ও সাফা মারওয়ার সাঈ কর, তারপর হালাল হও।আমি বায়তুল্লাহর তওয়াফ এবং সাফা মারওয়ার সাঈ করলাম, এরপর আমার বংশের এক মহিলার নিকট গেলাম, সে আমার মাথা আঁচড়ে ও মাথা ধুয়ে দিল। আমি লোকদেরকে আবু বকর ও উমর (রাঃ)-এর খিলাফাতের সময় এই ফাতওয়াই দিতাম। আমি এক হজ্জের সময় দাঁড়িয়ে আছি, এমন সময় এক ব্যক্তি এসে বলল : হে আমিরুল মু’মিনীন! হজ্জের ব্যাপারে যে নতুন কথা বলছেন, তা কি আপনি জানেন? আমি বললাম : হে লোকসকল! আমি যাকে কোনো ফাতওয়া দিয়েছি সে যেন তাড়াহুড়া না করে। কেননা তোমাদের নিকট আমিরুল মু’মিনীন শীঘ্রই আসছেন, তোমরা তাঁর অনুসরণ কর। তিনি এলে আমি বললাম: হে আমিরুল মু’মিনীন! হজ্জ সম্পর্কে আপনি কি নতুন বিধান চালু করেছেন? তিনি বললেন: আমরা যদি আল্লাহর কিতাব অনুসরণ করতে চাই তাহলে মহান আল্লাহ বলেছেন: ‘‘তোমরা আল্লাহর জন্য হজ্জ এবং উমরা পূর্ণ কর।’ আর আমরা যদি আমাদের নবী (ﷺ)-এর সুন্নত অনুযায়ী কাজ করি তবে আমাদের নবী (ﷺ) তো কুরবানি করার পূর্বে হালাল হননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন