২৪/৫২. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির সুনির্দিষ্ট নিয়্যাত ব্যতীত হাজ্জ আদায় করা
সুনানে নাসাঈ : ২৭৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৪৫
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الْبَرَاءِ، قَالَ: كُنْتُ مَعَ عَلِيٍّ حِينَ أَمَّرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْيَمَنِ، فَأَصَبْتُ مَعَهُ أَوَاقِي، فَلَمَّا قَدِمَ عَلِيٌّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عَلِيٌّ: وَجَدْتُ فَاطِمَةَ قَدْ نَضَحَتِ الْبَيْتَ بِنَضُوحٍ، قَالَ: فَتَخَطَّيْتُهُ، فَقَالَتْ لِي: مَا لَكَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَمَرَ أَصْحَابَهُ فَأَحَلُّوا، قَالَ: قُلْتُ إِنِّي أَهْلَلْتُ بِإِهْلَالِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي: «كَيْفَ صَنَعْتَ؟» قُلْتُ: إِنِّي أَهْلَلْتُ بِمَا أَهْلَلْتَ، قَالَ: «فَإِنِّي قَدْ سُقْتُ الْهَدْيَ، وَقَرَنْتُ»
বারা’ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আলী (রাঃ)-এর সাথে ছিলাম, যখন নবী (ﷺ) তাঁকে ইয়ামানে আমীর নিযুক্ত করে পাঠান। তাঁর সাথে আমি কিছু উকিয়া (রৌপ্য মুদ্রা) পেলাম। যখন আলী (রাঃ) নবী (ﷺ)-এর নিকট এসে বললেন: আমি ফাতিমা (রাঃ)-কে পেলাম যে, সে তাঁর ঘরকে (সুগন্ধি) দ্বারা সুবাসিত করে রেখেছে। আমি তাঁকে দোষারোপ করলাম।সে আমাকে বলল: আপনার কি হলো? রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণকে (হালাল হওয়ার) আদেশ করেছেন এবং তাঁরা হালাল হয়েছেন। আলী (রাঃ) বলেন, আমি বললাম: আমি তো নবী (ﷺ)-এর ইহরামের অনুরূপ ইহরাম করেছি। তারপর আমি নবী (ﷺ)-এর কাছে আসলাম। তিনি (ﷺ) আমাকে বললেন: তুমি কি নিয়্যাত করেছ? আমি বললাম: আমি আপনার তালবিয়ার মতো তালবিয়া পাঠ করেছি। তিনি বললেন: আমি তো হাদয়ী সাথে এনেছি এবং কিরান হজ্জের নিয়্যাত করেছি।
