২৪/৫৭. অধ্যায়ঃ
নিফাসগ্রস্ত মহিলার তালবিয়াহ্ পাঠ করা
সুনানে নাসাঈ : ২৭৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৬১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعَ سِنِينَ، لَمْ يَحُجَّ، ثُمَّ أَذَّنَ فِي النَّاسِ بِالْحَجِّ، فَلَمْ يَبْقَ أَحَدٌ يَقْدِرُ أَنْ يَأْتِيَ رَاكِبًا، أَوْ رَاجِلًا إِلَّا قَدِمَ، فَتَدَارَكَ النَّاسُ لِيَخْرُجُوا مَعَهُ حَتَّى جَاءَ ذَا الْحُلَيْفَةِ فَوَلَدَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ، فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اغْتَسِلِي، وَاسْتَثْفِرِي بِثَوْبٍ، ثُمَّ أَهِلِّي» فَفَعَلَتْ مُخْتَصَرٌ
জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) [মদীনায়] নয় বছর অবস্থান করেন। তারপর তিনি লোকদেরকে হজ্জের ঘোষণা দিলেন। ফলে সওয়ার হয়ে অথবা পদব্রজে আসার সক্ষমদের কেউ আসতে বাকী রইলো না। তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হজ্জে বের হওয়ার জন্য ভিড় করল। তিনি (ﷺ) যুলহুলায়ফায় পৌঁছলে সেখানে আসমা বিনতে উমাইস (রাঃ) মুহাম্মাদ ইবন আবু বকরকে প্রসব করেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট লোক পাঠালেন। তিনি (ﷺ) বললেন: গোসল করে একখানা কাপড় দিয়ে লজ্জাস্থান বেঁধে নাও, তারপর তালবিয়া পাঠ কর। তিনি তাই করেন।
