২৪/৫৮. অধ্যায়ঃ

'উমরার তালবিয়াহ্ পাঠ [করে ইহ্রাম]-কারিণী যদি ঋতুমতী হয় এবং হাজ্জ অনাদায়ী হওয়ার আশঙ্কা করে

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৬৩

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: أَقْبَلْنَا مُهِلِّينَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَجٍّ مُفْرَدٍ، وَأَقْبَلَتْ عَائِشَةُ مُهِلَّةً بِعُمْرَةٍ حَتَّى إِذَا كُنَّا بِسَرِفَ، عَرَكَتْ حَتَّى إِذَا قَدِمْنَا طُفْنَا بِالْكَعْبَةِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْ يَحِلَّ مِنَّا مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ، قَالَ: فَقُلْنَا حِلُّ مَاذَا؟ قَالَ: «الْحِلُّ كُلُّهُ» فَوَاقَعْنَا النِّسَاءَ، وَتَطَيَّبْنَا بِالطِّيبِ، وَلَبِسْنَا ثِيَابَنَا وَلَيْسَ بَيْنَنَا وَبَيْنَ عَرَفَةَ إِلَّا أَرْبَعُ لَيَالٍ، ثُمَّ أَهْلَلْنَا يَوْمَ التَّرْوِيَةِ، ثُمَّ دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَةَ فَوَجَدَهَا تَبْكِي، فَقَالَ: «مَا شَأْنُكِ؟» فَقَالَتْ: شَأْنِي أَنِّي قَدْ حِضْتُ، وَقَدْ حَلَّ النَّاسُ، وَلَمْ أُحْلِلْ، وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، وَالنَّاسُ يَذْهَبُونَ إِلَى الْحَجِّ الْآنَ، فَقَالَ: «إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاغْتَسِلِي، ثُمَّ أَهِلِّي بِالْحَجِّ» فَفَعَلَتْ، وَوَقَفَتِ الْمَوَاقِفَ حَتَّى إِذَا طَهُرَتْ طَافَتْ بِالْكَعْبَةِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ قَالَ: «قَدْ حَلَلْتِ مِنْ حَجَّتِكِ، وَعُمْرَتِكِ جَمِيعًا» فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ فِي نَفْسِي أَنِّي لَمْ أَطُفْ بِالْبَيْتِ حَتَّى حَجَجْتُ، قَالَ: «فَاذْهَبْ بِهَا يَا عَبْدَ الرَّحْمَنِ فَأَعْمِرْهَا مِنَ التَّنْعِيمِ» وَذَلِكَ لَيْلَةَ الْحَصْبَةِ

জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মুফরাদ হজ্জের তালবিয়া পাঠ করতে করতে আর আয়িশা (রাঃ) গেলেন উমরার তালবিয়া পড়তে পড়তে। আমরা যখন 'সারিফ' নামক স্থানে পৌঁছলাম, তখন আয়িশা (রাঃ) ঋতুগ্রস্ত হলেন। আমরা মক্কায় পৌঁছে তখন কাবা তাওয়াফ এবং সাফা ও মারওয়ার সাঈ করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে আদেশ করলেন, যার সাথে হাদয়ি নেই, সে যেন হালাল হয়ে যায়।রাবী বলেন- আমরা বললাম: কোন ধরনের হালাল? তিনি (ﷺ) বললেন: সকল কিছুই হালাল হবে। পরে আমরা স্ত্রী সহবাস করলাম, সুগন্ধি ব্যবহার করলাম এবং আমাদের কাপড় পরিধান করলাম। অথচ এ সময় আমাদের ও আরাফার মধ্যে মাত্র চার রাতের ব্যবধান ছিল। তারপর আমরা ৮ই যিলহজ্জের দিন [হজ্জের] তালবিয়া পাঠ করলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) আয়িশা (রাঃ)-এর নিকট গিয়ে দেখলেন, তিনি কাঁদছেন। তিনি বললেন: তোমার কি হয়েছে? তিনি (আয়িশা (রাঃ)) বললেন: আমার ঋতু শুরু হয়েছে। লোকজন তো হালাল হয়েছে (ইহরাম ভঙ্গ করেছে)। অথচ আমি হালাল হতে পারিনি, আমি বায়তুল্লাহর তাওয়াফও করিনি। এখন লোকজন তো হজ্জ আদায়ের জন্য যাচ্ছে। তিনি (ﷺ) বললেন: এটা এমন এক বিষয়, যা আদম (আঃ)-এর কন্যাদের জন্য নির্ধারিত করেছেন। অতএব তুমি গোসল কর এবং হজ্জের ইহরাম (নিয়ত) কর।তারপর তিনি তাই করলেন এবং বিভিন্ন অবস্থানস্থলে অবস্থান করলেন। এরপর যখন তিনি পবিত্র হলেন, তখন বায়তুল্লাহ তাওয়াফ করলেন এবং সাফা ও মারওয়ায় সাঈ করলেন। তিনি (ﷺ) বললেন: এখন তুমি তোমার হজ্জ ও উমরাহ থেকে হালাল হয়ে গেলে। আয়িশা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আমার মনে দুঃখ এই যে, আমি বায়তুল্লাহ তাওয়াফ করিনি, অথচ হজ্জ করেছি। তিনি (ﷺ) বললেন: হে আবদুর রহমান! তাকে নিয়ে যাও এবং 'তানঈম' হতে উমরাহ করাও। সেটা ছিল মহাস্সাবের (পূর্বে উমরার জন্য) রাত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন