২৪/৬১. অধ্যায়ঃ
যে ব্যক্তি হাজ্জে বাধাগ্রস্ত হয়েছে অথচ শর্ত করেনি, সে কী করবে?
সুনানে নাসাঈ : ২৭৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৭০
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ يُنْكِرُ الِاشْتِرَاطَ فِي الْحَجِّ، وَيَقُولُ: مَا حَسْبُكُمْ سُنَّةُ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «إِنَّهُ لَمْ يَشْتَرِطْ، فَإِنْ حَبَسَ أَحَدَكُمْ حَابِسٌ، فَلْيَأْتِ الْبَيْتَ فَلْيَطُفْ بِهِ، وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ لِيَحْلِقْ، أَوْ يُقَصِّرْ، ثُمَّ لِيُحْلِلْ، وَعَلَيْهِ الْحَجُّ مِنْ قَابِلٍ»
সালিম (রাঃ) হতে বর্ণিতঃ
সালিম (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি হজ্জে শর্ত করেননি। তোমাদের জন্য কি তোমাদের নাবী (ﷺ)-এর সুন্নাত যথেষ্ট নয়? তিনি শর্ত করেননি। যদি কোনো বাধাদানকারী তোমাদের কাউকে আটকে দেয়, তবে সে যেন বাইতুল্লাহ তাওয়াফ ও সাফা-মারওয়ার সাঈ করবে।তারপর মাথা মুন্ডন করবে অথবা চুল কাটবে এবং হালাল হয়ে যাবে। তাহলে তার জন্য পরের বছর হজ্জ আদায় করা ওয়াজিব হবে।
