২৪/৬৫. অধ্যায়ঃ
ক্বিলাদা পাকান
সুনানে নাসাঈ : ২৭৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৭৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهْدِي مِنَ الْمَدِينَةِ، فَأَفْتِلُ قَلَائِدَ هَدْيِهِ، ثُمَّ لَا يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ الْمُحْرِمُ»
আয়েশা (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মদীনা থেকে কুরবানির পশু পাঠাতেন। আমি তাঁর কুরবানির পশুর কিলাদা পাকিয়ে দিতাম। তারপর তিনি (ﷺ) মুহরিম যা বর্জন করে তার কোনো কিছুই বর্জন করতেন না।
