২৪/৬৬. অধ্যায়ঃ
কিলাদা বা মালা তৈরির উপকরণ
সুনানে নাসাঈ : ২৭৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৮০
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ يَعْنِي ابْنَ حَسَنٍ، عَنْ ابْنِ عَوْنٍ، عَنْ الْقَاسِمِ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ: «أَنَا فَتَلْتُ تِلْكَ الْقَلَائِدَ مِنْ عِهْنٍ كَانَ عِنْدَنَا، ثُمَّ أَصْبَحَ فِينَا، فَيَأْتِي مَا يَأْتِي الْحَلَالُ مِنْ أَهْلِهِ، وَمَا يَأْتِي الرَّجُلُ مِنْ أَهْلِهِ»
উম্মুল মু'মিনীন (হযরত আয়েশা) (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ঐ সব কিলাদা তৈরি করতাম তুলা দ্বারা, যা আমার কাছে থাকত। তারপর নাবী (ﷺ) আমাদের সাথেই অবস্থান করতেন। এরপর তিনি (ﷺ) সে সব কাজ করতেন যা একজন হালাল ব্যক্তি তার স্ত্রীর সাথে করে। কিংবা কোনো পুরুষ তার স্ত্রীর সাথে করে।
