২৪/৭০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৭৯১ - হজ্জের নিয়ম পদ্ধতি
হাদ্যিকে দু’টি জুতার মালা পরানো
সুনানে আন-নাসায়ী : ২৭৯১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৭৯১
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَسَّانَ الْأَعْرَجِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمَّا أَتَى ذَا الْحُلَيْفَةِ أَشْعَرَ الْهَدْيَ مِنْ جَانِبِ السَّنَامِ الْأَيْمَنِ، ثُمَّ أَمَاطَ عَنْهُ الدَّمَ، ثُمَّ قَلَّدَهُ نَعْلَيْنِ، ثُمَّ رَكِبَ نَاقَتَهُ، فَلَمَّا اسْتَوَتْ بِهِ الْبَيْدَاءَ أَحْرَمَ بِالْحَجِّ، وَأَحْرَمَ عِنْدَ الظُّهْرِ، وَأَهَلَّ بِالْحَجِّ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন যুহুলায়ফায় আগমন করেন, তখন হাদিয়র কুঁজের ডানদিকে ইশ্'আর করেন। তারপর তার রক্ত মুছে ফেলেন। পরে তাকে একজোড়া জুতার মালা পরালেন। তারপর তিনি (ﷺ) তাঁর উটনীতে আরোহণ করেন। তা তাঁকে নিয়ে বায়দায় স্থির হয়ে দাঁড়ালে তিনি হজ্জের ইহ্রাম বাঁধেন। তিনি (ﷺ) যুহরের সময় হজ্জের ইহ্রাম বাঁধেন এবং হজ্জের তালবিয়াহ্ পাঠ করেন।
