২৪/৭২. অধ্যায়ঃ
কুরবানীর জন্তুকে কিলাদা পরানোর মাধ্যমে কি ইহ্রাম বাঁধা ওয়াজিব হয়ে যায়?
সুনানে নাসাঈ : ২৭৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৯৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائَشَةَ، قَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي أَفْتِلُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْغَنَمِ، فَيَبْعَثُ بِهَا، ثُمَّ يُقِيمُ فِينَا حَلَالًا»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার স্মরণ আছে যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদয়ির বকরির কিলাদা বানিয়ে দিতাম। তিনি (ﷺ) তা পাঠিয়ে দিতেন। এরপর তিনি (ﷺ) আমাদের মাঝে হালাল অবস্থায় থাকতেন।
