২৪/৯২. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির শিঙ্গা লাগানো
সুনানে নাসাঈ : ২৮৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৪৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، قَالَ: أَنْبَأَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: «احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ»ثُمَّ قَالَ بَعْدُ: أَخْبَرَنِي طَاوُسٌ، عَنْ ابْنِ عَبَّاسٍ يَقُولُ: «احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ»
আতা (রহঃ) হতে বর্ণিতঃ
আতা (রহঃ) বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) ইহরাম অবস্থায় শিঙ্গা লাগিয়েছিলেন।আর অন্য সূত্রে তিনি [আমর ইবনু দীনার (রহঃ)] বলেন: তাউস (রহঃ) আমাকে জানিয়েছেন, ইবনু আব্বাস (রাঃ) বলেন যে, নবী (ﷺ) ইহরাম অবস্থায় শিঙ্গা লাগিয়েছিলেন।
