২৪/১০২. অধ্যায়ঃ
যে শত্রু কর্তৃক অবরুদ্ধ হয়
সুনানে নাসাঈ : ২৮৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৬১
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حَجَّاجِ بْنِ الصَّوَّافِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ كُسِرَ أَوْ عَرِجَ فَقَدْ حَلَّ وَعَلَيْهِ حَجَّةٌ أُخْرَى» وَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ، وَأَبَا هُرَيْرَةَ، فَقَالَا: صَدَقَ، وَقَالَ شُعَيْبٌ، فِي حَدِيثِهِ: «وَعَلَيْهِ الْحَجُّ مِنْ قَابِلٍ»
হাজ্জাজ ইবন আমর হতে বর্ণিতঃ
হাজ্জাজ ইবন আমর (রাঃ) সূত্রে নবি (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: যে খোঁড়া হয়েছে, অথবা যার পা ভেঙেছে, সে হালাল হয়ে গেছে এবং তার ওপর পরের বছর অন্য এক হজ্জ ফরজ হবে। আমি ইবন আব্বাস (রাঃ) এবং আবু হুরায়রা (রাঃ)-কে প্রশ্ন করলে তাঁরা বললেন: তিনি সত্যই বলেছেন। আর শু‘আইব (রাঃ) তাঁর বর্ণিত হাদিসে উল্লেখ করেছেন: তাঁর ওপর পরবর্তী বছর হজ্জ করা ওয়াজিব হবে।
